নিজস্ব প্রতিবেদক | ঢাকাআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে সেখানে নতুন কাউকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে গুঞ্জন উঠেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান রোববার দিবাগত রাত ১১টার দিকে তার ফেসবুক প্রোফাইলে প্রথম এই খবরটি প্রকাশ করেন।বিষয়টি সম্পর্কে অবগত ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’-কে জানিয়েছে, রোববার দিনের বেলা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে জনাব তাজুলকে জানানো হয় যে, নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের বিশেষ আগ্রহ রয়েছে।সূত্রটি আরও জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবারই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Breaking News
- অহিংস গণআন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার আহ্বান ওবায়দুল কাদেরের
- ‘অন্যায়-অপকর্মে ধর্ম যায় না, যায় কেবল শ্রদ্ধাশীল হলে’: রুমিন ফারহানা
- তারেক রহমানকে ওপেন চ্যালেঞ্জ ওবায়দুল কাদেরের: ‘ধানমন্ডি ৩২ খুলে দিলে জনসমুদ্র দেখা যাবে’
- রংপুরের কাউনিয়ায় দিনদুপরে বাড়ির সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
- দিনে-দুপুরে অর্ধশত যানবাহনে লুটপাট: কক্সবাজারে ঈদগাঁও-ঈদগড় সড়কে অস্ত্রের মুখে জিম্মি শত শত যাত্রী
- ‘আমি ভয় পাই না’ডিসেম্বরে বাংলাদেশে ফেরার অঙ্গীকার শেখ হাসিনার
- অসুস্থ ও বার্ধক্যে কারাবন্দি মোহাম্মদ লতিফ হোসেনের মুক্তির দাবি, মানবিক বিবেচনার আহ্বান
- শেখ হাসিনার নিরাপত্তা ও ‘প্রহসনের রায়’ বাতিলের দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

