নিজস্ব প্রতিবেদক | ঢাকাআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে সেখানে নতুন কাউকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে গুঞ্জন উঠেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান রোববার দিবাগত রাত ১১টার দিকে তার ফেসবুক প্রোফাইলে প্রথম এই খবরটি প্রকাশ করেন।বিষয়টি সম্পর্কে অবগত ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’-কে জানিয়েছে, রোববার দিনের বেলা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে জনাব তাজুলকে জানানো হয় যে, নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের বিশেষ আগ্রহ রয়েছে।সূত্রটি আরও জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবারই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Breaking News
- বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সত্ত্বেও ২৫ দেশের ১৩৪টি গণমাধ্যমে সরব শেখ হাসিনা
- দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও বিশ্বজুড়ে ২৫ দেশের ১৩৪ সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার
- পাহাড়ি ঢল ও বন্যায় লন্ডভন্ড ৭ জেলা: প্রাণহানি ৫২, পানি বন্দী লাখো পরিবার
- ‘গ্রামে থাকতে গেলে আমার সামনে পড়া লাগব। সামনে পড়লে পরে বুঝিস।’
- ভোলায় এইচএসসি পরীক্ষায় নকল করতে বাঁধা দেয়ায় স্থানীয় ছাত্রদলের নেতৃত্বে কেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০
- আমার মা দেশের চিকিৎসকদের নিকট যে চিকিৎসা পেয়েছেন তা বিদেশে পাওয়া সম্ভব হত না।
- শেখ হাসিনার প্রত্যাবর্তন: অসম্ভব নাকি ইতিহাসের অনিবার্যতা?
- ডিসেম্বরেই দেশে ফিরছেন শেখ হাসিনা, নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ

