নিজস্ব প্রতিবেদক:
অহিংস গণআন্দোলনের মাধ্যমে দেশকে এক দুর্নীতিগ্রস্ত ও খুনে স্বৈরাচারের হাত থেকে ফিরিয়ে আনার কথা জানিয়ে তরুণ সমাজসহ দেশের সব দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমরা অহিংস গণআন্দোলনের মাধ্যমে এক দুর্নীতিগ্রস্ত ও খুনে স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছি।”
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “একটি স্বৈরাচারী সরকারের কবল থেকে দেশকে বাঁচাতে আমরা তরুণ সমাজসহ সকল দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সময় কিন্তু বয়ে যাচ্ছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওবায়দুল কাদেরের এই বার্তাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সামনের দিনগুলোতে রাজপথের রাজনৈতিক লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

