- ধানমন্ডিতে ছাত্রলীগ নেতা রোটনের জানাজায় বিএনপির হামলা ও মারধর
- ধানমন্ডিতে ছাত্রলীগের সাবেক নেতা রোটনের জানাজায় বিএনপির মব, র’ক্তাক্ত একাধিক
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি; আটক ৪ জনই রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার
- ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৪ শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতন চালালেন বিএনপি নেতা
- রবীন্দ্রনাথের ছবিতে ঢালা কালি মুছে পরিস্কার করে দিলেন রিকশাচালক
- ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী
- কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: প্রাণ বাঁচাতে দৌড়েছিল কয়েকটি ধানক্ষেতে
- ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল নিয়ে উধাও বিএনপি নেতা
Author: author
নিজস্ব প্রতিবেদক রাজধানীর ধানমন্ডিতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকালে ধানমন্ডির লেক সার্কাস এলাকার তাকওয়া মসজিদ প্রাঙ্গণে এই হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মসজিদ প্রাঙ্গণ থেকে চারজনকে আটক করেছে পুলিশ। জানাজায় অংশ নিতে আসা রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অভিযোগ, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর এ হামলা চালিয়েছেন। ভারতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মাত্র ৪৮ বছর বয়সে মারা যান মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। রোববার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে আনা হয়। ঢাকা হয়ে…
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজায় অংশ নিতে যাওয়া ব্যক্তি ও উপস্থিত লোকদের ওপর হামলা এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ধানমন্ডির সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেখানে উপস্থিত একাধিক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটে। প্রকাশ পাওয়া ছবিতে কয়েকজন রক্তাক্ত ও আহত অবস্থায় দেখা গেছে। আক্রান্ত ব্যক্তিরা অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এসে সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও জানাজায় অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, জানাজার স্থান ও এর আশপাশের এলাকায় আকস্মিকভাবে উত্তেজনার সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের…
অনলাইন ডেস্ক রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে শাহবাগ থানা-পুলিশ বাদী হয়ে এ মামলাটি করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। এর আগে গত শনিবার (১০ অক্টোবর) এ ঘটনায় তাঁদের আটক করেছিল শাহবাগ থানা-পুলিশ। রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে করা মামলাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ,…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla আমতলী (বরগুনা): বরগুনার আমতলী উপজেলার ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে চার শিক্ষার্থীকে তুলে নিয়ে দিনভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন ফকির ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। পরে শুক্রবার (০৯ অক্টোবর) রাতে নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীদের আমতলী থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবক মহলে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla রাজধানীর দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে অনাকাঙ্ক্ষিত চুনকালি দেওয়ার ঘটনায় যখন সর্বস্তরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই অনন্য মানবিক ও দায়িত্বশীল দৃষ্টান্ত স্থাপন করলেন এক সাধারণ রিকশাচালক। চুনকালি দিয়ে ঢেকে দেওয়া কবির প্রতিকৃতি নিজের উদ্যোগে পরিষ্কার করতে হাত বাড়ান খেটে খাওয়া এই মানুষটি। তার এই অসাধারণ কাজ ইতিমধ্যে দেশজুড়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে। আজ ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে এ চুনকালি দেওয়ার ঘটনাটি ঘটে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়, শিল্পাচার্য জয়নুল আবেদিনসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন বিশিষ্ট মনীষীর প্রতিকৃতি আঁকা…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের চূড়ান্ত তালিকায় এমন এক প্রার্থীর নাম এসেছে, যিনি বয়সসীমা অতিক্রম করায় ভাইভায় অংশ নিতেই পারেননি। তবে মৌখিক পরীক্ষায় অংশ না নিয়েও কীভাবে তাঁর নাম চূড়ান্ত তালিকায় স্থান পেল, তা নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র প্রশ্ন ও নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। চূড়ান্ত তালিকায় নাম থাকা ওই প্রার্থীর নাম সোনিয়া খাতুন, যাঁর রোল নম্বর ৪৬৭। তিনি উপজেলার আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেনেটের স্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত ছিল ৪০ বছর। তবে সোনিয়া খাতুনের জাতীয়…
জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৪) হত্যার স্থান জুড়ে পাওয়া গেছে তাণ্ডবের চিহ্ন। প্রাণ বাঁচাতে আততায়ীদের হাত থেকে পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল তাজমিন। ঘটনাস্থলে অন্তত ৪ থেকে ৫টি ধানক্ষেতে ধস্তাধস্তি ও দৌড়াদৌড়ির স্পষ্ট ছাপ দেখা গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকার ফসলি মাঠের একটি ধানক্ষেত থেকে পুলিশ ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে। জগতপুর গ্রামের নির্জন পাকা সড়কের দুপাশের ধানক্ষেতের মাথা তোলা গাছগুলো এলোমেলো অবস্থায় পড়ে ছিল। সড়কের একপাশে ধানক্ষেতে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়, যা পরে স্থানীয়রা টেনে সড়কের ওপর তোলেন। স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, সকালে ধানক্ষেতে একটি…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তথ্য সংগ্রহ ও ছবি তোলার একপর্যায়ে এক নারীর কান থেকে স্বর্ণের দুল টেনে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চরগঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোশনা বেগম (৪০) ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী। ভুক্তভোগী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিকেলে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুই যুবক রোশনা বেগমের বাড়ির সামনে আসে। তারা নিজেদের সরকারি লোক পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এবং তার পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে শুরু করে। তথ্য নেওয়ার…
মুন্সিগঞ্জ প্রতিনিধি: বাসা থেকে তুলে নিয়ে অবরুদ্ধ রাখা, প্রাণনাশের হুমকি দিয়ে ব্যাংক থেকে নগদ দুই লাখ টাকা চাঁদা আদায় এবং পরবর্তীতে পুলিশি অভিযানে আসামিসহ পুরো টাকা উদ্ধারের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে। ভুক্তভোগী একজন রেজিস্টার্ড কাজি। পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, সোমবার দুপুর দুইটার দিকে মুন্সিগঞ্জ শহরের কাটাখালী এলাকার বাসিন্দা কাজি মো. হাবিবুর রহমান (৫২)-কে বিয়ে পড়ানোর অজুহাতে তিনটি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান যুবদল নেতা রাজিব হোসেন, তার সহযোগী স্বপনসহ একদল লোক। প্রথমে নিজস্ব কার্যালয় এবং পরে মুক্তারপুর এলাকার একটি কক্ষে তাকে আটকে রেখে লাইসেন্স বাতিল ও মেরে ফেলার হুমকি দিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়।…
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম (৩৯) নামে এক জমি ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্যসচিব তারিফুল ইসলাম ওরফে তারিফের বিরুদ্ধে। গুরুতর আহত শরিফুলকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ভুক্তভোগী শরিফুল ইসলামের পরিবারের সদস্যরা এক সংবাদ সম্মেলনে যুবদল নেতার এই নৃশংসতার কথা তুলে ধরেন। শরিফুল ইসলাম সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের হরেশপুর গ্রামের বাসিন্দা। বিদেশ থেকে ফিরে তিনি এলাকায় জমি বেচাকেনার…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
