- ৬২টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত: ঢাকাসহ দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের কবলে জনজীবন
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর আজ
- সেপ্টেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নতুন কমিটি: গুরুত্বপূর্ণ দায়িত্বে জয়, সম্পাদক পদে আসছে চমক
- এখন আর কার কাছে যাব?’—জামিন শুনানি প্রত্যাহার চেয়ে ট্রাইব্যুনালে দীপু মনি
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- আদানির চেয়ে ইউনিটে ১০ টাকা বেশি: চীন থেকে ২৫ টাকায় বিদ্যুৎ কেনা নিয়ে প্রশ্ন
- হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে মাদারীপুরের পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক
- গণপতি পরিবার হত্যাকাণ্ড: নেপথ্যে সাজানো নাটক নাকি গভীর ষড়যন্ত্র?
Author: author
ডেস্ক রিপোর্ট | ঢাকা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সব ধরনের আপডেট জনগণের কাছে পৌঁছে দিতে ভারতের নরেন্দ্র মোদীর অনুকরনে প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু করলেন তারেক রহমান ।বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকার প্রথম কার্যদিবসে এই ফেসবুক পেজটি উদ্বোধন করে। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’। পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে রাখা হয়েছে প্রধানমন্ত্রীর ছবি।এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও বিকেলে মন্ত্রিপরিষদের শপথের পর একই দিন রাতে গেজেট জারি করে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়।পরে আজ সকাল ১০টার দিকে ‘Chief Advisor GOB’ পেজ থেকে এক পোস্টে এখন থেকে পেজটির সব কার্যক্রম…
নিজস্ব প্রতিবেদক, করিমগঞ্জ | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ কিশোরগঞ্জের করিমগঞ্জে অবস্থিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উপজেলা কার্যালয়টি ভাড়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সম্প্রতি একটি ছবিতে দেখা যায়, করিমগঞ্জের বনবিভাগ রোডে অবস্থিত দলের সাইনবোর্ড সম্বলিত কার্যালয়টির শাটারের ওপর “এই দোকান ভাড়া দেওয়া হবে” মর্মে পোস্টার লাগানো রয়েছে। পোস্টারে যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। রাজনীতি বিশ্লেষকদের মতে, দলটির স্থানীয় কর্মকাণ্ডের নিষ্ক্রিয়তা অথবা আর্থিক সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে স্থানীয় এনসিপি নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ দীর্ঘ ১৮ মাস পর সাতক্ষীরায় সরব হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি মিছিল শেষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। উল্লেখ্য যে, গত ১৮ মাস ধরে সাতক্ষীরায় ছাত্রলীগের কোনো দৃশ্যমান দলীয় কর্মসূচি বা কার্যালয়ে নিয়মিত উপস্থিতি ছিল না। আজকের এই কর্মসূচির মাধ্যমে জেলা ছাত্রলীগে নতুন করে প্রাণচঞ্চলতা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ সময় জেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
নিজস্ব প্রতিবেদক | ঢাকা দীর্ঘ প্রায় ১৮ মাস পর সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া তৃণমূল রাজনীতিতে নতুন প্রাণের স্পন্দন দেখা দিচ্ছে। গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের অধিকাংশ জেলা ও উপজেলা কার্যালয়গুলো তালাবদ্ধ বা পরিত্যক্ত অবস্থায় থাকলেও, গত কয়েকদিনে চিত্র বদলাতে শুরু করেছে। সারা দেশে একের পর এক বন্ধ কার্যালয়গুলো পুনরায় খুলতে শুরু করেছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তৃণমূলের পদচারণায় মুখর কার্যালয়গুলো গত ১৫ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যালয়ে ফিরতে শুরু করেছেন। খুলনা মহানগরী, পটুয়াখালীর দশমিনা, বরগুনার বেতাগী, দিনাজপুরের বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রামের উত্তর জেলা কার্যালয়সহ দেশের বিভিন্ন…
ডেস্ক রিপোর্ট | ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশে রোজা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এ সভা হয়।জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা; রাতে সাহ্রি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন।এর আগে গতকাল মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আজ বুধবার রোজা…
নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আসনটি ছেড়ে দেওয়ার পর সেখানে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত।তিনি জানিয়েছেন, এবার আর আমজনতা দলের হয়ে নয়, বরং দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। সম্ভাব্যভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।হিরো আলম জানান, বগুড়া-৬ তাঁর নিজ এলাকা হওয়ায় উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।তিনি বলেন, ‘আমাকে মানুষ চেনে। বগুড়া-৬ আসনে আমার বাড়ি। যেহেতু এই আসনে উপনির্বাচন হচ্ছে।তাই আমি নির্বাচনে অংশগ্রহণ করব। তবে দল থেকে…
ডেস্ক রিপোর্ট | ঢাকা ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কথিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’ চলাকালে দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে এসব হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা ও প্রশ্ন। নিহতদের স্বজনদের অভিযোগ মামলা দায়ের হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই।তদন্তের গতি নিয়ে প্রশ্নঃপুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে কয়েক শতাধিক পুলিশ সদস্য নিহত হন। এর মধ্যে ২৫ জন মারা যান ৫ আগস্ট, ১৫ জন ৪ আগস্ট।সবচেয়ে বেশি ১৫ জন সদস্য নিহত হন এনায়েতপুর থানা-এ। সেখানে ওসি আব্দুর রাজ্জাকসহ…
নিজস্ব প্রতিবেদক | ঢাকা ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ সাবেক এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে একজন ‘সিরিয়াল কিলার’ হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের আইনজীবীদের জেরার জবাবে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন।জেরার একপর্যায়ে সাবেক সেনাপ্রধান জানান, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে যখন জিয়াউল আহসানের পদোন্নতির বিষয়টি সামনে আসে, তখন তিনি এর তীব্র বিরোধিতা করেছিলেন। ইকবাল করিম ভূঁইয়া বলেন: ”আমি তৎকালীন মেজর জেনারেল মোমেনকে ডেকে স্পষ্টভাবে জানিয়েছিলাম যে জিয়াউল আহসান একজন ‘সিরিয়াল কিলার’ এবং আমি তার পদোন্নতির পক্ষে নই।” তিনি আরও উল্লেখ করেন যে, পদোন্নতি বোর্ডের অধিকাংশ সদস্য জিয়াউল আহসানকে…
নিজস্ব প্রতিবেদক | ঢাকা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের একটি কালজয়ী দর্শন হলো—‘দারিদ্র্যকে একদিন জাদুঘরে পাঠানো হবে’। ২০২৪ সালের ৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সৃষ্ট গণ-অভ্যুত্থানের পর যখন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন, তখন জনমনে আশা জেগেছিল যে তাঁর সেই দর্শনের প্রতিফলন এবার রাষ্ট্রীয় পর্যায়ে দেখা যাবে। তবে দায়িত্ব গ্রহণের শেষে এসে প্রাপ্ত হিসাব ও বাস্তবতা বলছে ভিন্ন কথা।তার সময়কালে ৩০ লাখের বেশি বেকার হয়েছে।
নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী নোয়াখালী জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বড় জয় পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘সাদা প্যানেল’। মোট ১৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৯টি পদেই জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে, বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’ ৫টি পদে এবং জামায়াত সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে ১ জন সদস্য পদে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে বিজয়ীদের জয়জয়কার নির্বাচনী ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে নীল প্যানেলকে পরাজিত করে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের মোশাররফ হোসেন মাসুদ। তার এই বিজয়কে প্যানেলের সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে দেখছেন সাধারণ আইনজীবীরা। এছাড়াও সাদা প্যানেলের প্রার্থী হিসেবে কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
