টেকনাফে পাহাড়ের পাদদেশে ৩ জনকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের পাদদেশে তিন যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে উত্তর শীলখালী পাহাড়ের পাদদেশে একটি বাড়িতে অবস্থানকালে চারজনকে লক্ষ্য করে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। হামলায় অন্য একজনের অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

নিহতরা হলেন: * মজিদ, পিতা: নুরুল কবির।

  • নুরুল বশর, পিতা: নুরুল ইসলাম।
  • রবি, পিতা: রুহুল আমিন।

​ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গহীন পাহাড়ি এলাকা হওয়ায় ঘটনার বিস্তারিত উদ্ঘাটনে সময় লাগছে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় এই ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *