নিউজ | Infobangla
সাম্প্রতিক জাতীয় নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক গুজবের পরিপ্রেক্ষিতে নতুন করে আলোচনায় এসেছেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, পলকসহ আরও পাঁচজন আওয়ামী লীগের নেতা অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছেন।
তবে এসব দাবিকে ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি চিঠিতে কড়া বার্তা দিয়েছেন পলক। চিঠিটি জেলখানা থেকে লেখা বলে দাবি করা হচ্ছে।
চিঠিতে তিনি লেখেন,
“এই সরকার অবৈধ, এই ভোটও অবৈধ। আমরা কোনো ভোট দেইনি। জেলখানায় না খেয়ে মরলেও ভোট দেব না। আপনারাও ভোট দিতে যাবেন না। বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন লড়াই করে বাঁচতে হয়।”
Infobangla-র পক্ষ থেকে জানা গেছে, চিঠিটি প্রকাশের পরপরই তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভোট দেওয়ার গুজব নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। পলকের এই বক্তব্যকে অনেকেই গুজবের সরাসরি প্রতিবাদ হিসেবে দেখছেন।

