চকরিয়ায় এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চা/পায় শিশু নি/হত, আ/হত ৩

নিজস্ব প্রতিবেদক | চকরিয়া২২ ফেব্রুয়ারি, ২০২৬​কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপি থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য আলমগীর ফরিদ কুতুবদিয়া থেকে ফিরছিলেন। তার গাড়িবহরটি বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকা অতিক্রম করার সময় বহরের তিন নম্বর গাড়িটি রাস্তার পাশে থাকা একটি শিশুকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর তিনজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।​ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় বিস্তারিত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *