নিউজ ডেস্ক | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তিবর্গ ঐতিহাসিক স্থানটিতে শ্রদ্ধা নিবেদন করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয় এবং পরবর্তীতে আটক করে নিয়ে যায়।
আটকের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের ধানমন্ডি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

