পিরোজপুর প্রতিনিধি:
স্বাধীন দেশের জন্য যিনি অস্ত্র ধরেছিলেন, মৃত্যুর পর সেই বীর মুক্তিযোদ্ধার শেষবিদায়টুকুও কাটল চরম বাধাবিপত্তি ও অবহেলার মধ্য দিয়ে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পিরোজপুরে দায়ের করা মামলার অন্যতম প্রধান বাদী ও সাক্ষী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। মৃত্যুর পর তার শেষকৃত্য ও জানাজায় জামায়াত নেতাকর্মীরা বাধা দেওয়ায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিবেশ অনুকূলে না থাকায় এবং চরম প্রতিকূলতার মুখে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মধ্যরাতে মোবাইলের আলো জ্বালিয়ে তার কবর খুঁড়েন নিহতের নিজের মেয়ে ও দুই বোন। পিরোজপুরের মাটিতে ঘটা এই অনভিপ্রেত ও করুণ ঘটনাটি কেবল একটি পরিবারের দুর্গতিই নয়, বরং স্বাধীন দেশের ইতিহাস ও জাতীয় মূল্যবোধের এক গভীর ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে এমন ন্যাক্কারজনক বাধা এবং পরিজনদের এমন মর্মান্তিক পরিণতি দেশের বিবেকবান মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে।
Breaking News
- বীর মুক্তিযোদ্ধার শেষবিদায়ের করুণ চিত্র: মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন
- চট্টগ্রাম নগরে ১২ সেকেন্ডে ব্যাগ ছিনিয়ে পালালেন ছিনতাইকারীরা, নিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী
- মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ী ওপর নৃশংস হামলা
- ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে সাংবাদিকদের গাড়ি থামিয়ে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
- বিয়ের ১৯ দিনের মাথায় পাতানো মামার সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী
- কেরানীগঞ্জে যুব-মহিলালীগ নেত্রীকে গলা কে’টে হ’ত্যা
- পাবনায় শিক্ষার্থীকে ধ’র্ষণচে’ষ্টার অভিযোগে শিক্ষক আটক: উত্তেজিত জনতার মাদ্রাসায় আ’গুন
- অহিংস গণআন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার আহ্বান ওবায়দুল কাদেরের

