আর এইচ অনিক,ঢাকা | Infobangla
আসন্ন গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। এরই মধ্যে গণভোটে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহতাব। সামাজিক যোগাযোগমাধ্যম ও ঘনিষ্ঠ মহলে দেওয়া তাঁর বক্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।আসিফ মাহতাব বলেন,“বর্তমান প্রেক্ষাপটে আমি গণভোটে ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার বিবেচনায় এই গণভোট জনগণের প্রত্যাশা পূরণ করবে না।”তিনি আরও জানান, এটি তাঁর ব্যক্তিগত রাজনৈতিক ও নাগরিক সিদ্ধান্ত, এবং অন্যদের ওপর তিনি কোনো মত চাপিয়ে দিতে চান না।সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়াআসিফ মাহতাবের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তাঁর সিদ্ধান্তকে ব্যক্তিগত অধিকার হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন।রামিম নামে একজন মন্তব্য করেন,গণভোটে অংশ নেওয়া ও মত প্রকাশ সবার অধিকার সম্মতি বা অসম্মতি যাই হোক।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোটের আগে বিভিন্ন ব্যক্তি ও মহল থেকে এ ধরনের অবস্থান আসা স্বাভাবিক। তবে তারা মনে করেন,“গণভোটের সাফল্য ও গ্রহণযোগ্যতা নির্ভর করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর।”গণভোটকে ঘিরে মত ও অবস্থান প্রকাশের এই ধারা আগামী দিনে আরও জোরালো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসিফ মাহতাবের ‘না’ ভোটের ঘোষণা সেই আলোচনাকে নতুন মাত্রা যোগ করেছে।

