আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কর্মক্ষেত্রে অবস্থানরত ভোটারদের নিজ নিজ এলাকায় ফেরাতে যাতায়াত খরচ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে কুড়িগ্রাম–২ আসনের একটি রাজনৈতিক পক্ষের স্থানীয় নেতারা। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।একজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, তিনি নিজে এ ঘটনার সাক্ষী। তাঁর ভাষ্য অনুযায়ী, ঢাকায় কর্মরত তাঁর কয়েকজন পরিচিত তরুণ ভোটার নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম ফিরছেন। তাদের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে লেখেন, “প্রথমবার ভোট দিতে বাড়ি যাচ্ছি।”যাতায়াত খরচ নিয়ে প্রশ্নপ্রত্যক্ষদর্শী জানান,আমি জিজ্ঞেস করেছিলাম, এত টাকা খরচ করে হঠাৎ বাড়ি যাওয়ার দরকার কী? তখন তারা বলে ছুটি তো লম্বা, তার ওপর যাতায়াত খরচ দেওয়া হচ্ছে।কে এই খরচ দিচ্ছে এমন প্রশ্নের জবাবে ওই তরুণেরা জানান, কুড়িগ্রাম২ আসনের এনসিপি সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে স্থানীয় নেতারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন বলে তাদের জানানো হয়েছে।সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়এ ধরনের স্ট্যাটাস ও ব্যক্তিগত কথোপকথনের বিষয়টি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে ভোটার পরিবহন ও যাতায়াত খরচ দেওয়া কি নির্বাচনী আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক নয়?নির্বাচনী আইন বিশ্লেষকরা বলছেন,“ভোটারদের আর্থিক সুবিধা দেওয়া বা প্রভাবিত করার চেষ্টা নির্বাচনের স্বচ্ছতা ও সমতার প্রশ্ন তোলে। অভিযোগ প্রমাণিত হলে বিষয়টি তদন্তের আওতায় আনা প্রয়োজন।”নির্বাচনের আগে ভোটার উপস্থিতি বাড়ানো নিয়ে রাজনৈতিক তৎপরতা স্বাভাবিক হলেও, যাতায়াত খরচ প্রদানসংক্রান্ত এ ধরনের অভিযোগ নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান ও তদন্তের দিকেই এখন নজর স্থানীয়দের।
Breaking News
- সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল ৩ জনের
- হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু: ৭২ দিনে প্রাণহানি ৫৫৫
- সিলেটে ইউরোপে পাঠানোর নামে প্রতারণা: ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা যুবশক্তি ও ছাত্রদল নেতা
- ‘ভারত যা চাইবে সব পাবে’: ট্রাম্পের ঘোষণায় নতুন করে সরগরম কূটনৈতিক মাঠ
- “রাজনীতির ময়দানে আবারও আওয়ামী লীগের পদধ্বনি: দ্রুত ফিরছে দলটি”
- নরসিংদীর রায়পুরায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা, আহত ১
- আওয়ামী লীগ নেতা ও সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফের কারাবন্দি অবস্থায় মৃত্যু
- জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর: অভিযুক্তরা ছাত্রদল নেতা

