নিজস্ব প্রতিবেদক, মোরেলগঞ্জ | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ মাহফুজুর রহমানের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরতকিতলা গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় শহীদের বোনসহ পরিবারের অন্তত তিনজন আহত হয়েছেন।
শহীদ মাহফুজুর রহমানের বাবা আব্দুল মান্নান হাওলাদার অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তার ভাই আলতাফ হাওলাদারের ছেলেরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। হামলাকারীরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় শহীদ মাহফুজের বোন রহিমা খাতুনসহ পরিবারের তিনজন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহিন হাওলাদারকে (৩৫) গুরুতর অবস্থায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন আব্দুল মান্নানের ভাই আলতাফ হাওলাদার। তার দাবি, শহীদের বাবা হওয়ার প্রভাব খাটিয়ে আব্দুল মান্নান এলাকায় আধিপত্য বিস্তার করছেন। তিনি পাল্টা অভিযোগ করেন যে, গত বৃহস্পতিবার আব্দুল মান্নান লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালিয়েছিলেন এবং আজকের ঘটনায় তার ছেলেরাও মারধরের শিকার হয়েছে।
Breaking News
- মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
- পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাই চেয়ে আইনি নোটিশ
- চাঁদা না পেয়ে চরের ঘাসে বিষ ছাত্রদল নেতার: তিন মহিষের মৃত্যু, আশঙ্কাজনক অসংখ্য
- কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্তা
- বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় সরকারি কর্মকর্তা বাড়িছাড়া ও মারধরের শিকার
- রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি: নারীসহ আহত ৩
- কুয়াকাটায় পৌর ছাত্রলীগের প্রস্তুতি সভা: শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে সফল করতে ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকার আহ্বান সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের
- ‘লোডশেডিং নিয়ে পোস্ট’: ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণকে মারধর, মুক্তিপণ আদায়ের অভিযোগ

