নিজস্ব প্রতিবেদক | ঢাকাঅন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহসিন রশীদ। তিনি দাবি করেছেন, ড. ইউনূসের বর্তমান কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘনই নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের শামিল। বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে তিনি নিজেই ব্যক্তিগতভাবে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।মোহসিন রশীদ বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্রপতিই ছিলেন রাষ্ট্রের একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি। কিন্তু সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, বড় কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং নিয়মিত সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর আইনের লঙ্ঘন। তার মতে, রাষ্ট্রকে পাশ কাটিয়ে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা সরাসরি ‘ট্রিজন’ বা রাষ্ট্রদ্রোহ।তিনি আরও অভিযোগ করেন যে, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হচ্ছে না। রাষ্ট্রপতির ক্ষমতা ও অবস্থানকে খর্ব করার এই প্রক্রিয়াটি দেশের আইনি কাঠামোর জন্য হুমকিস্বরূপ বলেও তিনি মন্তব্য করেন। মূলত রাষ্ট্রপতিকে উপেক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ এবং তাকে অন্ধকারে রাখাকেই তিনি এই মামলার প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।
Breaking News
- সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল ৩ জনের
- হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু: ৭২ দিনে প্রাণহানি ৫৫৫
- সিলেটে ইউরোপে পাঠানোর নামে প্রতারণা: ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা যুবশক্তি ও ছাত্রদল নেতা
- ‘ভারত যা চাইবে সব পাবে’: ট্রাম্পের ঘোষণায় নতুন করে সরগরম কূটনৈতিক মাঠ
- “রাজনীতির ময়দানে আবারও আওয়ামী লীগের পদধ্বনি: দ্রুত ফিরছে দলটি”
- নরসিংদীর রায়পুরায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা, আহত ১
- আওয়ামী লীগ নেতা ও সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফের কারাবন্দি অবস্থায় মৃত্যু
- জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর: অভিযুক্তরা ছাত্রদল নেতা
