Author: author

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৮ মে, ২০২৬) এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। ​অভিনন্দন বার্তায় শেখ হাসিনা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিনিধিগণসহ নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানান। বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে তিনি বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। ​বিবৃতিতে শেখ হাসিনা বিজয়ী সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একইসঙ্গে তিনি পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতের জনগণের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশা করেন। প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আগামীতে আরও সুদৃঢ় হবে…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​দীর্ঘ ১১ বছরের অপেক্ষা, সীমাহীন প্রার্থনা আর আধুনিক চিকিৎসার কঠিন লড়াই শেষে কোল আলো করে এসেছিল ফুটফুটে এক শিশু। ছেলের নাম রাখা হয়েছিল ফাইয়াজ হাসান তাজিম। মা ফারজানা ইসলাম এতটাই আপ্লুত ছিলেন যে নিজের ফেসবুক প্রোফাইলের নাম বদলে রেখেছিলেন ‘তাজিম এর আম্মু’। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো মাত্র ৮ মাস ১৮ দিন। গত ২২ এপ্রিল ঘাতক হাম কেড়ে নিয়েছে তাজিমের প্রাণ। ​ফারজানা ইসলাম ও হেলাল ভূঁইয়া দম্পতির বিয়ের দীর্ঘ সময় পর আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) বা টেস্টটিউব পদ্ধতিতে জন্ম হয়েছিল তাজিমের। অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ এই প্রক্রিয়ার পর পাওয়া এই সন্তানকে ঘিরে মা-বাবার স্বপ্নের কোনো কমতি…

Read More

নিজস্ব প্রতিবেদক | আশুলিয়া নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার সাভারের আশুলিয়ায় ঘটলো আরও এক কলঙ্কজনক অধ্যায়। সাত বছরের এক অবুঝ শিশুকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বারবার একই ধরনের ঘটনা জনমনে প্রশ্ন তুলছে—আমাদের শিশুদের নিরাপদ আশ্রয় বলে পরিচিত জায়গাগুলো কি তবে অনিরাপদ হয়ে উঠছে? সাভারের আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার ‘রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদরাসা’য় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি তার চাচার বাড়িতে থেকে ওই মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত। গত বুধবার (৬ মে) বিকেলে মাদরাসা থেকে ফেরার পর শিশুটি কান্নাকাটি শুরু করলে স্বজনদের কাছে…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬, ২৭ ও ২৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা আক্তার মিতা’র জামাতা আরমান রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আরমান রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘ কয়েক মাস কারাভোগের পর সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাবরণ করার পর আজ তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার…

Read More

নিজস্ব প্রতিবেদক, মহিপুর : পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের জালে ধরা পড়েছে এক মাদক কারবারি। উদ্ধার করা হয়েছে নেশার ট্যাবলেট ইয়াবা। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০৬ মে রাতে মহিপুরে অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল। এসময় রাত আনুমানিক ১০ টায় মহিপুরের আল্লাহর দান বেকারির সামনে থেকে মোঃ বাশার হাওলাদার (৩২) কে আটক করা হয় । তিনি মহিপুর ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে…

Read More

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী নরসিংদীর পলাশ উপজেলায় এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছে ৯ বছর বয়সী শিশু মো. রামিম। একটি অটোরিকশার গ্যারেজে দুষ্টুমির ছলে পায়ুপথে উচ্চগতির বাতাস ঢুকিয়ে দেওয়ার ফলে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত রামিম পলাশ উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে। গত বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে রামিম তার দাদা আমজাদ হোসেনের সঙ্গে গজারিয়া বাজারে যায়। সেখানে দাদার দোকানের পাশেই ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ রয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজে অবস্থানকালে স্থানীয় রিকশাচালক সবুজ মিয়া হঠাৎ করেই টায়ার পাম্প করার মেশিন দিয়ে রামিমের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন। শিশুটির…

Read More

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার রুবেল হোসেন বরাবরই মাঠের বাইরে সামাজিক নানা ইস্যুতে সোচ্চার। সম্প্রতি দেশে হামের (Measles) প্রাদুর্ভাবে শিশুদের প্রাণহানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও কড়া প্রতিবাদী বার্তা দিয়েছেন এই তারকা পেসার। তার লেখায় উঠে এসেছে সমাজের দ্বিমুখী আচরণ এবং স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার এক করুণ চিত্র। ​রুবেল হোসেন তার বক্তব্যে সমাজের এক অদ্ভুত বৈপরীত্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, একটি প্রাণীর কষ্ট দেখে আমরা বিচলিত হই, অথচ চোখের সামনে ডজন ডজন শিশু মারা যাচ্ছে—তাতে সমাজের বিবেক যেন পাথর হয়ে গেছে। তিনি এই সম্মিলিত নীরবতাকে একটি “জাতীয় ব্যর্থতা” হিসেবে অভিহিত করেছেন। ​হামের মতো একটি প্রতিরোধযোগ্য রোগে শিশুদের এই অকাল মৃত্যু কোনোভাবেই…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​আজ ২৫শে বৈশাখ। বাঙালির হৃদয়ে চিরজাগরী এক নাম—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তাঁর ১৬৫তম জন্মজয়ন্তী। ১৮৬১ খ্রিস্টাব্দের (১২৬৮ বঙ্গাব্দ) এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সাহিত্যের এই মহীরুহ। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ থেকে শুরু করে আমাদের প্রাত্যহিক জীবনের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ কিংবা আধ্যাত্মিক চেতনার পরম আশ্রয় রবীন্দ্রনাথ। তাঁর কালজয়ী সাহিত্যকর্ম কেবল বাংলা ভাষাকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেনি, বরং বিশ্বমানবতা ও শান্তির বার্তাও ছড়িয়ে দিয়েছে। ​রাজধানী ঢাকা সহ সারাদেশে কবির জন্মজয়ন্তী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো রমনার বটমূলে বিশেষ…

Read More

অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া নিয়ে উদ্বেগের মধ্যে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সরকার ঋণ নিলে তা জনগণের কল্যাণেই ব্যয় হবে এবং এই অর্থ অপচয় বা মেগা প্রকল্পের নামে চুরি হবে না।সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারি ঋণকে অতিরিক্ত ভীতিকরভাবে দেখার প্রয়োজন নেই। বিশ্বের অনেক দেশ তাদের জিডিপির তুলনায় অনেক বেশি ঋণ বহন করে। উদাহরণ হিসেবে জাপান-এর কথা উল্লেখ করে তিনি বলেন, দেশটি জিডিপির কয়েকগুণ ঋণ নিয়ে পরিচালিত হচ্ছে, অথচ বাংলাদেশ এখনো সে পর্যায়ে পৌঁছায়নি। আমরা রেড জোনে চলে গেছি তা না।ঋণের চাপ শেষ…

Read More

নেত্রকোনায় ১১ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষিত হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘৃণ্য অপরাধের প্রধান অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গত ৬ মে ময়মনসিংহে অভিযান চালিয়ে র্যাব গ্রেফতার করলেও ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার একটি সংঘবদ্ধ অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ভুক্তভোগী ওই শিশুর শারীরিক পরিবর্তনের বিষয়টি নজরে আসার পর পরীক্ষা করে জানা যায় সে অন্তঃসত্ত্বা। ভিক্টিমের প্রাথমিক জবানবন্দি অনুযায়ী, তার এই পরিস্থিতির পেছনে মাদ্রাসার ওই শিক্ষক সরাসরি জড়িত। ঘটনা জানাজানি হওয়ার আগে থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক ছিলেন। পলাতক অবস্থায় এক ভিডিও বার্তায় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং ঘটনার দায় মেয়ের নানার ওপর চাপানোর চেষ্টা…

Read More