- ‘আমি ভয় পাই না’ডিসেম্বরে বাংলাদেশে ফেরার অঙ্গীকার শেখ হাসিনার
- অসুস্থ ও বার্ধক্যে কারাবন্দি মোহাম্মদ লতিফ হোসেনের মুক্তির দাবি, মানবিক বিবেচনার আহ্বান
- শেখ হাসিনার নিরাপত্তা ও ‘প্রহসনের রায়’ বাতিলের দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের
- কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০, আট জনই একই পরিবারের
- ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
- গফরগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
- ‘চোরের ভয়ে’ অন্য এলাকায় নিলেন বাসা, সেখানে স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধ/র্ষণ
- জগন্নাথ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপের ফিনল্যান্ডে ‘ডিনস অ্যাওয়ার্ড’ জয়
Author: author
নিজস্ব প্রতিনিধি : দেশে হাম পরিস্থিতি এখন আর কেবল একটি সাধারণ রোগতাত্ত্বিক বিষয় নয়, বরং এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। সরকারি হিসাবে হামে মৃত্যুর সংখ্যা ৩৪১ বলা হলেও, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মাঠ পর্যায়ের তথ্যানুযায়ী প্রকৃত মৃত্যুসংখ্যা ১,২০০ ছাড়িয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ উঠেছে, রাজনৈতিক ভাবমূর্তি রক্ষা এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে বর্তমান সরকার মৃত্যুর প্রকৃত পরিসংখ্যান গণমাধ্যমে আসতে দিচ্ছে না। তথ্য কাটছাঁট করার এই ‘ফিল্টারিং’ প্রক্রিয়ার আড়ালে নীরবে শত শত মায়ের কোল খালি হচ্ছে।অনুসন্ধানে জানা যায়, এই মহামারির প্রধান কারণ সময়মতো টিকা ও চিকিৎসা সরঞ্জাম ক্রয় এবং বিতরণে সরকারের চরম অদূরদর্শিতা। অন্তর্বর্তীকালীন সরকারের টিকা ক্রয়ে স্থবিরতা শিশুদের…
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী : নরসিংদীতে যেন মৃত্যুর মিছিল শুরু হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দুপুরের মধ্যে বেলাব, রায়পুরা ও মাধবদী থানা এলাকায় এসব মরদেহের সন্ধান মেলে। রহস্যজনক এই মৃত্যু এবং হত্যাকাণ্ডের অভিযোগে জেলাজুড়ে চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। প্রথম ঘটনা, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ: পরিকল্পিত হত্যার অভিযোগ দিনদুপুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বেলাব উপজেলার বাজনাব গ্রামে। সকাল ১১টার দিকে বেলাব-শিবপুর সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পেশায় কাঠমিস্ত্রি ও ট্রলি চালক এই যুবক…
বিশেষ প্রতিবেদন: ২০২৪ সালের জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসের এক অনন্য অধ্যায়। যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ আর ন্যায়বিচার প্রতিষ্ঠা, সেই মহান আন্দোলনকে পুঁজি করেই এখন শুরু হয়েছে এক ভয়ংকর ‘মামলা বাণিজ্য’ ও ব্যক্তিগত প্রতিহিংসার নোংরা খেলা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাম্প্রতিক তদন্তে বেরিয়ে আসছে এমন সব তথ্য, যা শুনলে স্তম্ভিত হতে হয়। আন্দোলনের শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই একদল স্বার্থান্বেষী মানুষ সেই আবেগ ও পরিস্থিতির সুযোগ নিয়ে লিপ্ত হয়েছে নিরপরাধ মানুষকে ফাঁসানোর উৎসবে। পিবিআইয়ের হাতে আসা ১৯৫টি মামলার জট খুলতেই বেরিয়ে আসছে পিলে চমকানো সব জালিয়াতি। জীবিত মানুষ যখন ‘শহীদ’, রাজনৈতিক ফায়দা নিতে বা প্রতিপক্ষকে…
নিজস্ব প্রতিবেদক | ঢাকা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গতকাল বুধবার সকালে যখন পাঁচ মাস বয়সী মো.তাকরিমের নিথর দেহটি পড়ে ছিল, তখন হাসপাতালের করিডোর ভারী হয়ে উঠছিল তার মা-বাবা আমেনা বেগম ও মো. মহসীনের বুকফাটা বিলাপে। ভোলা জেলার বাংলাবাজার থেকে আসা এই দম্পতি তাদের কোলের শিশুকে নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখলেও, শেষ পর্যন্ত ফিরতে হচ্ছে সন্তানের লাশ নিয়ে। হাম ও পরবর্তী নানা জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। সকাল থেকে দুপুর পর্যন্ত দিশেহারা বাবা মহসীন যখন বাড়িতে বৃদ্ধা মাকে ফোন করে বললেন, “মা, তোমার নাতিরে আল্লায় নিয়া গেছে গো… তোমার রুমে যাইয়া আর কান্না করব না তোমার নাতি,” তখন সেখানে উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক | ঢাকা বৃহস্পতিবার, ৭ মে ২০২৪ দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৫২৪ জন। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে দেশের বিভিন্ন স্থানে হামের জটিলতায় ১২ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হামের সংক্রমণ বা এ সংক্রান্ত উপসর্গ শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত…
স্পোর্টস ডেস্ক প্যারিসে প্রথম লেগে হয়েছিল গোলবন্যা। ৫-৪ ব্যবধানে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালের পথে এক পা এগিয়ে গিয়েছিল পিএসজি। তবে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে ছিল ভিন্ন এক গল্প টানটান উত্তেজনা, নাটকীয় মুহূর্ত আর শেষ পর্যন্ত বাভারিয়ানদের দীর্ঘশ্বাস। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-১ সমতায় শেষ হয়েছে ম্যাচ। কিন্তু দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটে স্তব্ধ হয়ে যায় অ্যালিয়াঞ্জ অ্যারেনা। বাম প্রান্ত দিয়ে খিচা কাভারাস্কেইয়ার দুর্দান্ত দৌড়, নিখুঁত পাস আর একেবারে ফাঁকায় থাকা উসমান দেম্বেলের সহজ সমাপ্তি—শুরুতেই ৬-৪ অ্যাগ্রিগেটে এগিয়ে যায় পিএসজি। গোলটির…
ডেস্ক রিপোর্ট | ৭ মে ২০২৬ কোনো সুস্পষ্ট নীতিমালা নেই, কোনো আইনও নেই, তবু ঢাকঢোল পিটিয়ে রাস্তায় হকার বসানো হচ্ছে। হকারদের কার্ড দেওয়া হচ্ছে, বিনিময়ে নেওয়া হচ্ছে টাকা। এই প্রক্রিয়া শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। বিশেষ করে গুলিস্তান এলাকায় সম্প্রতি হকারদের উচ্ছেদ করার পর অবৈধভাবে এ কাজ করা হচ্ছে। নগরবিদরা বলছেন, এভাবে পরিকল্পনাহীনভাবে হকার বসার অনুমতি দিলে নগরজীবনে আরো বিশৃঙ্খলা তৈরি হবে এবং দীর্ঘমেয়াদে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।জানা গেছে, গুলিস্তানসহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগে অবস্থান করা হকারদের সম্প্রতি উচ্ছেদ করা হয়। এরপর তাদের পুনর্বাসনের উদ্যোগ হিসেবে গুলিস্তানের রমনা ভবনসংলগ্ন লিংক রোড এলাকায় সাদা দাগ কেটে নির্দিষ্ট…
নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৭ মে, ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে বৃহস্পতিবার (৭ মে) সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছে। সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন চিকিৎসক (এমবিবিএস)। আনিকার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানের নীতি-নির্ধারণী পর্যায়ে যুক্ত রয়েছেন। জানা গেছে, বিয়ের মূল আয়োজন দুটি অংশে…
নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৭ মে, ২০২৬ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদনটি করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। আবেদনে ড. ইউনূস ও ড. আসিফ নজরুল ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ মোট ১৬ জনকে আসামি করার আর্জি জানানো হয়েছে। মামলার আবেদনে আসামিদের বিরুদ্ধে মূলত…
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা | ৭ মে, ২০২৬ নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক মাদরাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সত্যতা প্রকাশ করায় এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পারিবারিক বিচ্ছেদের কারণে ভুক্তভোগী শিশুটি তার নানীর কাছে থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। তার মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। সম্প্রতি শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত সরকারি চিকিৎসক ডা. সায়মা আক্তার আলট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হন যে, ১১ বছরের ওই শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা।…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
