- ৬২টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত: ঢাকাসহ দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের কবলে জনজীবন
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর আজ
- সেপ্টেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নতুন কমিটি: গুরুত্বপূর্ণ দায়িত্বে জয়, সম্পাদক পদে আসছে চমক
- এখন আর কার কাছে যাব?’—জামিন শুনানি প্রত্যাহার চেয়ে ট্রাইব্যুনালে দীপু মনি
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- আদানির চেয়ে ইউনিটে ১০ টাকা বেশি: চীন থেকে ২৫ টাকায় বিদ্যুৎ কেনা নিয়ে প্রশ্ন
- হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে মাদারীপুরের পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক
- গণপতি পরিবার হত্যাকাণ্ড: নেপথ্যে সাজানো নাটক নাকি গভীর ষড়যন্ত্র?
Author: author
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ৩ মার্চ, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের দুর্গম এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া সেই আট বছরের শিশুটি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, শিশুটির গলায় মোট দুই দফা অস্ত্রোপচার করা হয়েছিল। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (OCC) থেকে পুনরায় নাক, কান ও গলা ওয়ার্ডে স্থানান্তর করা হয়।…
নিজস্ব প্রতিবেদক | ঢাকা সংবিধানের বিদ্যমান কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ার যুক্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও গণভোট সংক্রান্ত অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ (বেঞ্চ নম্বর: মেইন-২০) এই রুল জারি করেন। আদালত সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে জানতে চেয়েছেন কেন গণভোট অধ্যাদেশ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আদেশ অবৈধ ঘোষণা করা হবে না। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। দুই আইনজীবীর দায়ের করা এই রিটে মূলত সংবিধানের ৯৩ অনুচ্ছেদের সীমাবদ্ধতা তুলে ধরা হয়। রিটকারীদের দাবি, বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই এবং রাষ্ট্রপতিকে এ ধরনের অধ্যাদেশ জারির…
নিজস্ব প্রতিবেদক | ঢাকা ১৯৭১ সালের ৩ মার্চ। বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল দিন। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় আয়োজিত এক বিশাল ছাত্র সমাবেশে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে ‘জাতির জনক’ উপাধিতে ভূষিত করা হয়। তৎকালীন ডাকসু ভিপি ও ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আ স ম আবদুর রব লক্ষ লক্ষ বিক্ষুব্ধ ছাত্র-জনতার উপস্থিতিতে এই ঐতিহাসিক ঘোষণা প্রদান করেন। সেই থেকে শেখ মুজিবুর রহমান বাঙালির একক সত্তা এবং অস্তিত্বের প্রতীক হিসেবে ‘জাতির জনক’ অভিধায় অভিষিক্ত হন। ১৯৭১ সালের পহেলা মার্চ পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার পর পূর্ব…
ডেস্ক রিপোর্ট | ঢাকা প্রতিদিন সকালে খবর খুললেই মনে হয় আমরা যেন এক অচেনা দেশে বাস করছি। নিষ্পাপ শিশুদের ওপর পাশবিক নির্যাতনের খবর আর বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হয় না এ যেন এক ভয়াবহ প্রবাহ। একটি ৬ বছরের শিশু, একটি ৭ বছরের শিশু, একটি ৪ বছরের শিশু এরা তো কোনো রাজনীতি বোঝে না, কোনো মতাদর্শ বোঝে না। তবুও তাদের শরীর ও জীবন আজ নির্মমতার শিকার।প্রশ্ন উঠছে কেন এমন হচ্ছে? কেবল নৈতিক অবক্ষয় দিয়ে কি এই বিস্ফোরণ ব্যাখ্যা করা যায়? নাকি সমাজের গভীরে আরও অশুভ কিছু ঢুকে পড়েছে?গত ১ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছরের একটি শিশু মেয়ে ধর্ষনের শিকার হয়ে গলা…
নিজস্ব প্রতিবেদক | চাঁদপুর | প্রকাশিত: ০২ মার্চ ২০২৬নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান–কে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটে হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। বর্তমানে তিনি থানাহেফাজতে রয়েছেন।পুলিশ জানায়, হাবিবুর রহমান উপজেলার উত্তর বড়কুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।মামলার সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর এলাকার ২৪ বছর বয়সী এক তরুণী গত ২৬ ফেব্রুয়ারি চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পরে মামলাটি হাজীগঞ্জ…
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রায়হান গন্ধী আলীর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।শনিবার (২৮ ফেব্রুয়ারি) ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় নেতাদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে থাকা অবস্থায় তিনি একটি পদার্থ গরম করে সেবন করছেন। ধারণা করা হচ্ছে, সেখানে উপস্থিত অন্য কোনো ব্যক্তি ভিডিওটি ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।ভিডিওটি প্রকাশের পর ফেসবুকে অনেকেই…
স্টাফ রিপোর্টার, ঢাকা | সোমবার, ২ ফেব্রুয়ারি রাজধানীর সায়েদাবাদে অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ইন্সপেক্টরের নাম সিদ্দিকুর রহমান।সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সায়েদাবাদ রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযানের সময় অজ্ঞাত মাদককারবারীরা ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পায়ে গুলি লাগে।ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্টাফ রিপোর্টার, ফেনী:প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার। সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আনা হয়।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার দুপুরে পরশুরামের নিজ বাসায় মারা যান ইয়াছিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম মজুমদার। বাবাকে শেষবারের মতো দেখার ও জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে জেলা ম্যাজিস্ট্রেট তিন ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করেন।অনুমতি অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্যারোলে মুক্ত ছিলেন ইয়াছিন শরীফ। এ…
বগুড়া, ২ মার্চ: বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল গুরুতর আহত হয়েছেন।রোববার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহত ফিরোজ আহম্মেদ শাকিল নন্দীগ্রাম পৌর এলাকার মাঝগ্রামের শফিকুল ইসলামের ছেলে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পরপরই শাকিল নিজের ফেসবুক পোস্টে নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০–১৫ জনকে অভিযুক্ত করেন। পোস্টে তিনি দাবি করেন, মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে তাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে…
রংপুর প্রতিনিধি: রংপুরে কারাগারে থাকা মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলর হারুন অর রশিদের (কানা হারুন) ম্যানেজারের বাসায় ঢুকে স্ত্রী-সন্তানসহ গুলি করার হুমকির অভিযোগ উঠেছে জেলা যুবদলের দুই নেতা আকিবুল রহমান মনু ও তামজিদুর রশিদ গালিবের বিরুদ্ধে। ক্যাবল ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, হারুন অর রশিদের ক্যাবল ব্যবসা দখলের চেষ্টা করেন মনু ও গালিব। ব্যবসা হস্তান্তর না করায় গত ২২ ফেব্রুয়ারি ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।পরে রোববার বিকেলে আকিবুল রহমান মনু তার অনুসারীদের নিয়ে নগরীর ক্যাবল ওয়ান অফিসে ঢুকে হামলা চালান। এ সময় অফিসের ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
