Author: author

ঝিনাইদহ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকা এবং অবাধ্য আচরণের দায়ে নিজের ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন ঝিনাইদহের এক বাবা। গত সোমবার (২ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন ব্যবসায়ী মো. আবু জাফর। অন্যদিকে এই ঘটনার পরে ছেলে তার ফেসবুক পোস্টে জানান – বাবা তোমার প্রতি আমার কোন অভিযোগ নাই।কিন্তু জননেত্রী শেখ হাসিনার অস্তিত্বের প্রশ্নে বাংলাদেশ ছাত্রলীগের সাথে আপসহীন ভাবে ছিলাম, আছি এবং আমৃত্য থাকবো ইনশাআল্লাহ।​ হলফনামা সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা মো. আবু জাফর তার পুত্র মো. নাহিদ হাসান সবুজকে ত্যাজ্য ঘোষণা করেছেন। অভিযুক্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক, সিলেট | ৩ মার্চ, ২০২৬ ​সিলেটে জুলাই অভ্যুত্থানে শহীদ আবুল কালামের বিধবা স্ত্রীকে (২৫) বাসায় আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার (২ মার্চ) সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্তদের মধ্যে স্থানীয় ছাত্রদল নেতাসহ কয়েকজন রয়েছেন বলে প্রাথমিক অভিযোগে জানা গেছে। ​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, স্বামী শহীদ আবুল কালামের মৃত্যুর পর থেকে নীলিমা বেগম (ছদ্মনাম) বন্দরবাজার এলাকার একটি ভাড়া বাসায় একা থাকতেন এবং জীবিকা নির্বাহের জন্য একটি সুপারশপে কাজ করতেন। সোমবার সকালে একটি অপরিচিত নম্বর থেকে নিজেদের ছাত্রদল নেতা পরিচয় দিয়ে তাকে ইফতার সামগ্রী দেওয়ার কথা বলা হয়। নীলিমা বেগম তাদের আছরের…

Read More

ডেস্ক রিপোর্ট | ঢাকা ৪ মার্চ: ১৯৭১ সালের মার্চ মাস—বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অগ্নিঝরা অধ্যায়। ১ মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আকস্মিকভাবে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে ক্ষোভে ফেটে পড়ে পূর্ববাংলা। সেই ধারাবাহিকতায় ৪ মার্চ ছিল প্রতিবাদ, বিক্ষোভ ও প্রতিরোধের আরেকটি উত্তাল দিন। ৩ মার্চ ছাত্রসমাজের ডাকে স্বাধীন বাংলার ইশতেহার পাঠের পর ৪ মার্চ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হরতাল পালিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর নেতাকর্মীরা মিছিল-মিটিংয়ের মাধ্যমে জনগণকে অসহযোগ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। রাজধানী ঢাকার রাজপথে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় বিক্ষোভে। সরকারি-বেসরকারি দপ্তরে কর্মচারীরা কাজে যোগ না দিয়ে আন্দোলনের প্রতি সংহতি…

Read More

অবরুদ্ধ থেকে উদ্ধারের পর যা বললেন এনসিপির এমপি আল আমিন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির এমপি আবদুল্লাহ আল আমিন সাংবাদিকদের বলেন, ‘আমি জামায়াতের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। কিন্তু জানতাম না যে সেখানে হাতেম থাকবে। তাকে দেখে আমি স্টেজে বসতে অস্বীকৃতি জানাই। আমি বলেছি, ফ্যাসিস্টের দোসরের পাশে আমি বসতে পারবো না। এই কথা বলার পরেই সে বেরিয়ে যায় এবং তার লোকজনকে ডেকে এনে আমাকে অবরুদ্ধ করে রাখে। আমি ডিসি এসপিকে জানানোর পরে তারা ফোর্স পাঠায়। ততক্ষনে আমরা দেখেছে স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে এবং আমার কর্মীদের মারধর করতে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাই।প্রসঙ্গত ফতুল্লায় জামায়াত ইসলামের…

Read More

দীর্ঘ ১৮ মাস ক্ষমতায় থাকা অবস্থায় শুধু নিজের জন্য সুযোগ-সুবিধা নিয়েছেন। নিজের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহার করিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে। সুদ মওকুফ করেছেন নিজের সব প্রতিষ্ঠানের। ক্ষমতায় বসে নিজের নামে নিয়েছেন বিশ্ববিদ্যালয়, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স।বিদায়ের আগেও নিজের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিতে ভোলেননি ড. ইউনূস।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজেকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছেন। এর ফলে পরবর্তী এক বছর তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা-সুবিধা পাবেন। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে অন্তর্বর্তী সরকারের প্রধান…

Read More

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর পিচঢালা কালো রাস্তার বুক চিরে জেগে উঠেছে গোলাপি ও বেগুনি রঙের এক মায়াবী চাদর। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে মাইলের পর মাইল জুড়ে ফুটে থাকা হাজারো রক্তকাঞ্চন ফুল এখন পথচারী ও পর্যটকদের দুচোখ জুড়াচ্ছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও নান্দনিকতাকে সমান গুরুত্ব দেওয়ার যে সংস্কৃতি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছিলেন, গাজীপুরের এই মহাসড়কটি আজ তারই এক জীবন্ত ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। ​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে চার লেনে উন্নীত করার মেগা প্রকল্পের সময় সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় টেকসই উন্নয়নের…

Read More

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ | মার্চ ০৩, ২০২৬​নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে আখ্যা দেয়ায় তোপের মুখে পড়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এনসিপি) আব্দুল্লাহ আল আমিন। বিক্ষুব্ধ শ্রমিক ও ব্যবসায়ীদের হাতে দীর্ঘ দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। ​মঙ্গলবার বিকেলে বিসিক শিল্পাঞ্চল এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠান চলাকালে তিনি বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে সম্বোধন করেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও স্থানীয় পোশাক শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ​সংসদ সদস্যের মন্তব্যের প্রতিবাদে…

Read More

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও মন্তব্য কে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলামসহ তার সহযোগীদের বিরুদ্ধে মো. ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে নিহতের স্বজনরা তার লাশ কলাপাড়া থানায় নিয়ে আসে। এর আগে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে ঐ ব্যাক্তিকে মারধরের বেধড়ক মারধর করে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। মারধরে অসুস্থ হওয়ার ১ সপ্তাহের মাথায় মৃত্যুবরন করেন ইদ্রিস। নিহত মো. ইদ্রিস দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে।…

Read More

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ​কক্সবাজারের উখিয়ায় সাহ্‌রি খেতে ওঠা এক প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে উখিয়ার এক নির্জন এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে সাহ্‌রি খাওয়ার প্রস্তুতির জন্য ঘুম থেকে ওঠেন ওই গৃহবধূ। এ সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁকে জিম্মি করে এবং দলবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের পাশাপাশি তাঁকে নৃশংসভাবে মারধর করা হয়। গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে প্রতিবেশীরা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই মুমূর্ষু অবস্থায় তাঁর মৃত্যু হয়।​উখিয়া থানার ভারপ্রাপ্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬ ​বিদায়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে দায়িত্ব পরবর্তী সময়েও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনটি গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হলেও সম্প্রতি তা জনসম্মুখে আসে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের পর এক বছরের জন্য এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। ​তবে অভিযোগ উঠেছে, নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’…

Read More