- ‘আমি ভয় পাই না’ডিসেম্বরে বাংলাদেশে ফেরার অঙ্গীকার শেখ হাসিনার
- অসুস্থ ও বার্ধক্যে কারাবন্দি মোহাম্মদ লতিফ হোসেনের মুক্তির দাবি, মানবিক বিবেচনার আহ্বান
- শেখ হাসিনার নিরাপত্তা ও ‘প্রহসনের রায়’ বাতিলের দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের
- কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০, আট জনই একই পরিবারের
- ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
- গফরগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
- ‘চোরের ভয়ে’ অন্য এলাকায় নিলেন বাসা, সেখানে স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধ/র্ষণ
- জগন্নাথ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপের ফিনল্যান্ডে ‘ডিনস অ্যাওয়ার্ড’ জয়
Author: author
নিজস্ব প্রতিনিধি : কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই। সামনে অনেক বড় বিপদ রয়েছে। বাইরে হিন্দুত্ববাদী বিপদের আশঙ্কাও রয়েছে। তাই বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। মঙ্গলবার (১২ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ভবনে এনসিপি-সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্সের ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফরহাদ মজহার বলেন, শাপলা হত্যাকাণ্ডের বিচার চাই। হাসিনাহীন হাসিনা ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে হাসিনাকে উৎখাত করা হলেও গাঠনিক ক্ষমতা অর্জন করা যায়নি। এনসিপির ন্যাশনাল ওলামা…
নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ওই এলাকায় দেখা গেছে। তবে তার পরিচয় জানা যায়নি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কার্যালয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, রাত এগারোটার দিকে ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে যাচ্ছিলেন।এসময় অভিযুক্ত এক ব্যক্তি তার পিছে পিছে আসছিলেন। এক পর্যায়ে পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন সড়কে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী শিক্ষার্থীর কাছাকাছি আসেন। এসময় ওই শিক্ষার্থী জিজ্ঞেস করেন,…
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৩ মে, ২০২৬ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। আজ বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার বড় ছেলে সাবেদুর রহমান সুমু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তার মরদেহ মিরসরাইয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, ২০২৪ সালের…
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। জামাত-শিবিরের ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে এভাবে ঝুলিয়ে চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে স্থানীয়রা ফ্লাইওভারের ওপর ঝুলন্ত একটি মরদেহ দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করা…
নিজস্ব প্রতিবেদক, ইনফো বাংলা | ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা পৌনে বারোটার দিকে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। প্রধানমন্ত্রী কোনো প্রটোকল বা যানবাহনের তোয়াক্কা না করে সিনেট ভবন থেকে পায়ে হেঁটে সামাজিক বিজ্ঞান অনুষদের দিকে রওনা হন। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে হেঁটে তিনি মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এসে পৌঁছান। সরকার প্রধানকে এভাবে ক্যাম্পাসের…
নিজস্ব প্রতিবেদক, ইনফো বাংলা সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে অপরাধ প্রবণতা। পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ২৮৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকাতেই প্রাণ হারিয়েছেন ১৭ জন। অন্যান্য মেট্রোপলিটন এলাকার মধ্যে চট্টগ্রামে ৪টি, খুলনায় ২টি, বরিশালে ২টি, সিলেটে ৩টি, রংপুরে ১টি এবং গাজীপুরে ৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এছাড়া ঢাকা রেঞ্জে সর্বোচ্চ ৬৪টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। দেশের অন্যান্য প্রশাসনিক রেঞ্জগুলোর মধ্যে চট্টগ্রামে ৫৪টি, রাজশাহীতে ৩৬টি, সিলেটে ২৪টি, খুলনায় ২৪টি, ময়মনসিংহ ও রংপুরে ১৭টি করে এবং বরিশাল রেঞ্জে ১৫টি ও রেলওয়ে রেঞ্জে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে নারী…
নিজস্ব প্রতিবেদক | লালমনিরহাট লালমনিরহাট পৌরসভার আধুনিক স্ট্রিট লাইট উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়নের আলোর চেয়েও বেশি উজ্জ্বল হয়ে ধরা দিল এক সরকারি কর্মকর্তার ‘শ্রদ্ধা’। মাত্র ১ মিনিট ৪৫ সেকেন্ডের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে গুনে গুনে ৪৯ বার ‘স্যার’ সম্বোধন করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন পৌর প্রশাসক ও ডিডিএলজি মো. রাজীব আহসান। সোমবার (১১ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রিকশা স্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এই অভাবনীয় ঘটনাটি ঘটে। আধুনিক স্ট্রিট লাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দিতে মঞ্চে ওঠেন পৌর প্রশাসক রাজীব আহসান। ঘড়ির কাঁটায় তার বক্তব্য স্থায়ী…
নিজস্ব প্রতিবেদক, ইনফো বাংলা ঢাকা | ১২ মে, ২০২৬ ঢাকার বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী ‘জুনিয়র রোবটিক্স: হ্যান্ডস-অন ওয়ার্কশপ’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৫ ও ১০ মে প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান লার্ন অ্যান্ড গ্রো (Learn & Grow)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিদ্যালয়টির পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মূলত শিশু-কিশোরদের রোবটিক্স ও আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। দুই দিনের এই কর্মশালায় শিক্ষার্থীরা আর্ডুইনো (Arduino) প্রোগ্রামিং, ইলেকট্রনিক সার্কিট তৈরি, সেন্সর ও মোটর সংযোগ এবং ডিসি মোটরচালিত রোবট নির্মাণের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ লাভ করে। প্রথম দিনে শিক্ষার্থীরা আর্ডুইনো ইউনো ব্যবহার করে এলইডি সার্কিট ও বাজার…
গাইবান্ধা প্রতিনিধি | Info Bangla গাইবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ধান কাটা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে ছাত্রলীগ কর্মী ফুয়াদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। গতকালের এই ঘটনায় ফুয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা ছাত্রলীগ গতকাল কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেয়। উক্ত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ওত পেতে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী ফুয়াদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং একপর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। ফুয়াদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা…
নিজস্ব প্রতিবেদক | ১২ মে, ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত খান পাভেলকে মারধরের ঘটনায় দায়ের করা এজাহার কেন এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট। গত ৯ই মার্চ পাভেলের ওপর হামলার ঘটনাটি ঘটে। ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থী সংশ্লিষ্ট থানায় একটি এজাহার দায়ের করলেও তা মামলা হিসেবে নথিভুক্ত না করায় আদালতের শরণাপন্ন হন তিনি। আজ শুনানিতে আদালত এই রুল জারি করেন। আদালতে পাভেলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তামান্না ফেরদৌস, চঞ্চল কুমার বিশ্বাস, বিপ্লব কুমার দাশ ও আসলাম মিয়া। শুনানি শেষে আইনজীবীরা জানান, একজন নাগরিকের ওপর হামলার পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
