- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত
- এজলাসে আইনজীবীদের মারামারি, কাঠগড়ায় দাঁড়িয়ে আয়াস চাইলেন ক্ষমা
- আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩
- ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অনুপস্থিতি দেশের স্বার্থবিরোধী: পিটিআইকে শেখ হাসিনা
- গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইতে দেশে ফিরতে চাই’: পিটিআইকে শেখ হাসিনা
- কলাপাড়ায় চাঁদার দাবিতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে পিটিয়ে যখমের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে
- কপাল জোরে বেঁচে গেলাম’: চট্টগ্রাম নতুন ব্রিজ-কালুরঘাট সড়কে ছিনতাইকারীর ধাওয়া খেলেন এভারেস্ট জয়ী বাবর আলী
- শিশু সোবহানের চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা নাছির মোড়ল
Author: author
নিজস্ব প্রতিবেদক: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাতিলের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। চলমান নিরাপত্তা উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের জ্বালানি জায়ান্টটি। ব্লুমবার্গ ও রয়টার্সের প্রতিবেদনে দোহ নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় কাতারএনার্জি আন্তর্জাতিক ক্রেতাদের জানিয়েছে, এলএনজি কার্গো বাতিল ও সরবরাহ স্থগিতের জরুরি অবস্থা বা ‘ফোর্স মেজার’ অব্যাহত থাকবে। এর আগে চলতি সপ্তাহে পাকিস্তানি ক্রেতাদের জানানো হয়েছে যে, এলএনজি কার্গো বাতিলের এই সিদ্ধান্ত অক্টোবর মাস পর্যন্ত কার্যকর থাকবে। একইভাবে বাংলাদেশে গ্যাস সরবরাহের ওপর আরোপিত জরুরি অবস্থার মেয়াদও সেপ্টেম্বরের পর দীর্ঘায়িত করা হয়েছে। ইউরোপীয়…
নিজস্ব প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে পোনা অবমুক্ত করার সময় মরা মাছ ছাড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জিয়া উদ্যানের লেকের বেইলি ব্রিজসহ কয়েকটি স্থানে নিজ হাতে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। ভিডিওতে প্রধানমন্ত্রীকে মরা মাছের দিকে ইঙ্গিত করে কিছু একটা বলতে শোনা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাছগুলো কেন মারা গেল, তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিষয়টি জানতে প্রথমে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সঙ্গে যোগাযোগ করা হয়। সময়ের আলোকে তিনি…
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের অন্যতম প্রধান ও বৃহৎ কাঁচাবাজারে হঠাৎ করেই নেমে এসেছে শুনশান নীরবতা। ব্যাগ হাতে বাজারে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অবৈধ টোল আদায় ও চাঁদাবাজির মাধ্যমে নিরবচ্ছিন্ন হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কাঁচাবাজারের সব দোকানপাট বন্ধ ঘোষণা করে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। গতকাল ৩১ আগস্ট, সোমবার সকাল থেকেই মেহেরপুর বড়বাজারের তহবাজার এলাকার শত শত ব্যবসায়ী সব দোকানপাট বন্ধ রেখে মূল সড়কে অবস্থান নেন। বেচাকেনা পুরোপুরি বন্ধ রেখে তারা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অতিরিক্ত খাজনা ও চাঁদাবাজির অভিযোগ বিক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ, বাজার ইজারাদার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করে সরকার…
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ইন্টারনেটের চাহিদা আকাশচুম্বী হওয়ার বিপরীতে নতুন সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনে নীতিনির্ধারণী দীর্ঘসূত্রতার কারণে বড় ধরনের অবকাঠামোগত সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। সময়মতো নতুন সক্ষমতা যুক্ত করা না গেলে আগামী দশকে দেশের ডিজিটাল অর্থনীতি মারাত্মক বাধার মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সোমবার (৩১ আগস্ট) ঢাকার অদূরে একটি রিসোর্টে টেলিকম ও টেকনোলজি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা ও ভবিষ্যৎ ব্যান্ডউইথ চাহিদা পূরণে নতুন সাবমেরিন ক্যাবলের প্রয়োজনীয়তা’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। টিআরএনবির সভাপতি মাসুদুজ্জামান রবিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হোসাইন। এছাড়া সিডিনেট কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী…
স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওসি (তদন্ত) সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। দলটির কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও স্থানীয় নেতা শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জমজম টাওয়ার এলাকা থেকে মীর সরফত আলী সপুর অনুসারীদের একটি পূর্বনির্ধারিত আনন্দ মিছিল বের করার কথা ছিল। নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করলে শেখ আব্দুল্লাহর অনুসারীদের সাথে তাদের কথা…
স্টাফ রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং সাংবিধানিকভাবে শপথ গ্রহণের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই নোটিশ পাঠান। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, প্রেসিডেন্টের কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবর এই আইনি নোটিশ পাঠানো হয়। বিষয়টির নিশ্চিত করে নোটিশদাতা আইনজীবী বলেন, আগামী ৭ দিনের মধ্যে জবাব না পাওয়া গেলে হাইকোর্টে রিট দায়েরসহ প্রয়োজনীয় আইনি প্রতিকার চাওয়া হবে। নোটিশে সংবিধানের ৫৬, ৬৬ ও ১৪৮ অনুচ্ছেদ এবং…
নিজস্ব প্রতিবেদক, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত দুর্গম চরে ঘাসে বিষক্রিয়ায় ৩০টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ৩টি মহিষ মারা গেছে এবং বাকি ২৭টির অবস্থা আশঙ্কাজনক। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে চাঁদা আদায় কেন্দ্র করে ঘাসে বিষাক্ত পদার্থ মিশিয়ে এই নৃশংসতা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মাঠে চড়াতে যাওয়া ঘাস ও খাদ্যে বিষাক্ত পদার্থের উপস্থিতি নিশ্চিত করেছে। স্থানীয় ভুক্তভোগী খামারিরা জানান, চরাঞ্চলের সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে তারা কোনো খরচ ছাড়াই মহিষ চড়াতেন। তবে সম্প্রতি স্থানীয় সাবেক এক ছাত্রদল নেতা মাইনুদ্দিনের নেতৃত্বে চরে মহিষ চড়াতে প্রতি মহিষের জন্য মাসে ২০০ টাকা করে চাঁদা দাবি করা হয়।…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নিজেদের পছন্দের লোক বসাতে না পেরে বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশকে দিনদুপুরে প্রকাশ্যে টমটম থেকে টেনেহিঁচড়ে নামিয়ে হেনস্তা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা তসলিম উদ্দিন ও তাঁর ভাই মহিউদ্দিনের নেতৃত্বে এই তাণ্ডব চালানো হয়েছে বলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগের বিবরণে জানা যায়, সম্প্রতি বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। প্রস্তাবিত পদের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের বলয়ের লোক বসানোর জন্য প্রধান শিক্ষকের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। এর জের ধরে গত ২৭ আগস্ট…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে চাঁদার দাবিকৃত টাকা না দেওয়ায় এক সরকারি কর্মকর্তাকে এলাকাচ্যুত করার পাশাপাশি তাঁর বৃদ্ধ বাবা-বোনকে পিটিয়ে আহত এবং মা ও ছোট ভাইকে নিজ বাড়িতে গৃহবন্দি করে রাখার মতো গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী সরকারি কর্মকর্তা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন। গত ২৮ আগস্ট, শুক্রবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তাহেরুল ইসলাম এসব অভিযোগ করেন। তাহেরুল ইসলাম আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চড়িতাবাড়ী গ্রামের আব্দুল লতিবের ছেলে এবং বর্তমানে কালীগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত। ঘটনা ও নির্যাতনের বিবরণ দাবির সূত্রপাত: তাহেরুল ইসলাম জানান, ২০২৪…
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার (২০), পথচারী সিয়াম (১৮) এবং স্থানীয় চা বিক্রেতা আলমগীর (৩৩)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় হঠাৎ করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এ সময় ঘটনাস্থলে থাকা পথচারী ও এক চা বিক্রেতা গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধদের…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
