Author: author

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও সফল রূপ দিতে পটুয়াখালীর কুয়াকাটা পৌর ছাত্রলীগের উদ্যোগে এক বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট রোববার রাত ৯টায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মজিবুর রহমান। পৌর ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু ও আরিফ বিল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান (মহিব)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে…

Read More

নারায়ণগঞ্জ প্রতিনিধি: লোডশেডিং নিয়ে ফেসবুকে লেখা শেয়ার করায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে আরাফাত হোসেন (২২) নামে এক কলেজছাত্রকে তুলে নিয়ে মারধর ও বিকাশের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ ​৩০ আগস্ট, রোববার দুপুরে আড়াইহাজার বাজার এলাকায় থানার পাশের ‘নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদ’ নামে একটি ক্লাবে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আরাফাত বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার বেনু ফকিরের ছেলে এবং সরকারি সফর আলী কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ​ঘটনার বিবরণ ও স্বজনদের অভিযোগ ​ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আড়াইহাজার থানার ভেতর মোটরসাইকেল রেখে একটি জিমে গিয়েছিলেন আরাফাত। জিম শেষে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পরপরই ছাত্রদলের সাবেক পৌর সিনিয়র…

Read More

নিজস্ব প্রতিবেদক : রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মালয়েশিয়া প্রবাসীর পাঠানো ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় রাজনৈতিক দলের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা বিভাগের পুলিশ সূত্রে জানা যায়, গত শনি ও রোববার টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ। গ্রেপ্তারকৃতরা হলেন: এ ঘটনায় জড়িত আরও এক আসামি—বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল—বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট মালয়েশিয়া প্রবাসী কাউসার তার পরিবারের ব্যবহার ও বোনের বিয়ের জন্য ২০০ গ্রাম…

Read More

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দীর্ঘায়িত সংঘাত ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভয়াবহ অস্থিরতার সরাসরি প্রভাবে গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে বাংলাদেশ। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তীব্র গ্যাস সংকট এবং সাপ্লাই চেইনে ধসের কারণে শিল্পোৎপাদন থেকে শুরু করে কৃষি ও স্বাস্থ্যখাত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে এক শিউরে ওঠার মতো চিত্র—এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশের প্রায় ৬ লাখ মানুষ চাকরি হারানোর চরম ঝুঁকিতে পড়তে পারেন। বিশ্বব্যাংকের জুনের মাঝামাঝি সময়ের ওই মূল্যায়নে বলা হয়েছে, ২০২৫ সালেই বাংলাদেশে নতুন করে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ১৪ লাখ। চলতি বছর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি না হলে প্রায় ১৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার ওপরে ওঠার…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের সোনার বাংলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম ওরফে ভাটা শহীদকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় এক নারীর সঙ্গে পরকীয়া এবং পিরোজপুরের একটি আবাসিক হোটেলে রাতযাপনের অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। ​ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ২৪ আগস্ট দুই নারী হঠাৎ নিখোঁজ হলে তাদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে স্বজনরা স্ব-স্ব এলাকার সুরক্ষার্থে কাঁঠালিয়া থানা এবং বরিশাল কোতোয়ালি থানায় পৃথক নিখোঁজ জিডি (সাধারণ ডায়েরি) করেন। ​জিডির সূত্র ধরে বরিশাল থানা পুলিশ প্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নিখোঁজ নারীদের অবস্থান পিরোজপুরের…

Read More

রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের বিরোধকে কেন্দ্র করে মোখলেছুর রহমান (৫৫) নামের এক রিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোখলেছুর রহমান গঙ্গাচড়া উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন মোখলেছুর রহমান। রাতে এলাকার একটি বটগাছের নিচে তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, সংঘবদ্ধ কোনো চক্র রিকশাটি ছিনিয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু পরিবারগুলোকে লক্ষ্য করে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে এক সাংবাদিক প্রশ্ন তোলেন যে, বাংলাদেশে চলমান পরিস্থিতির পাশাপাশি সংখ্যালঘু হিন্দু পরিবারগুলোকে ইচ্ছাকৃতভাবে নিশানা করার ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ আইনি পদক্ষেপ নিচ্ছে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল স্পষ্ট করেন যে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং সকল নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla চাঁদাবাজদের ধারাবাহিক হুমকি ও মানসিক নির্যাতনের চাপ সহ্য করতে না পেরে অফিসে বসেই প্রাণ হারালেন টাঙ্গাইলের ভূঞাপুরের ‘ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রিজ’-এর ম্যানেজার শাহজাহান ভূঁইয়া। অভিযোগ উঠেছে, ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় বিএনপি কর্মী ওয়ারেস, শামীম ও লিখনের মানসিক নির্যাতনের ফলেই এই মর্মান্তিক পরিণতি ঘটে। এ ঘটনায় ভূঞাপুর থানায় ওই তিনজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। কারখানার সিসিটিভি ফুটেজ ও শ্রমিকদের ভাষ্যমতে, গত ২২ আগস্ট অভিযুক্তরা কারখানায় প্রবেশ করে ম্যানেজার শাহজাহান ভূঁইয়ার কক্ষে গিয়ে ৫ লাখ টাকা দাবি করে। একেক সময় দলের কাজের অজুহাত বা রাস্তা মেরামতের কথা বলে এই চাঁদা…

Read More

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশা থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় পড়ে গিয়ে মোসা. রনজিনা পারভীন (৫০) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন এই শিক্ষিকা। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে তিনি রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর ব্রিজে জরুরি সংস্কারকাজ শুরু হওয়ার পর থেকে ঢাকা অভিমুখী লেনে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব ও তীব্র যানজট। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই স্থবিরতা শনিবার সকালেও বহাল থাকায় ভোগান্তি চরম আকার ধারণ করেছে। ​সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা আমিরুন্নেছার ক্ষেত্রে। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পরিবারের সদস্যরা রাত ৮টায় তাঁকে নিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রাত ১১টায় অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছানোর পর যানজটের কবলে পড়ে। একটানা চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমিরুন্নেছা। ​ঘটনাস্থল ও ভুক্তভোগীদের সাথে…

Read More