মীর্জা আব্বাসের নির্দেশ এবং তারেক রহমানের সম্মতিতে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলা করেছে ছাত্রদলের চিহ্নিত ক্যাডার

You sent

আজ ২৭ জানুয়ারি, ২০২৬ সকালে ঢাকা শান্তিনগরে হাবিবুল্লাহ কলেজে হামলার শিকার হন এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে বিএনপির ভেবেচিন্তে কাজ করা উচিত। তারা পরিকল্পিত ভাবে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর তাদের পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করেছে। মীর্জা আব্বাসের নির্দেশ এবং তারেক রহমানের সম্মতিতে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলা করেছে ছাত্রদলের চিহ্নিত ক্যাডাররা।” ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা করে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরুদ্দিন পাটোয়ারী একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে কলেজে পৌঁছালে নাসিরুদ্দীন পাটোয়ারীর দিকে ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তাকে মারধরের চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার ফলে ক্যাম্পাসে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতেও তার উপর ডিম নিক্ষেপ করতে দেখা যায়। পরে উপস্থিত পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলার ঘটনায় নাসিরুদ্দীন পাটোয়ারীসহ বেশ কয়েকজন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *