গফরগাঁওয়ের নবনির্বাচিত সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী, ছাত্রদল নেতা মুক্তারের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন গফরগাঁওবাসী।

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এক ছাত্রদল নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অবৈধ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে পরিচিত মুক্তার কয়েকদিন আগে র‍্যাবের অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার হন। পরবর্তীতে দলীয়ভাবে তাকে বহিষ্কার করা হলেও, তিনি আবারও এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর ঘনিষ্ঠ ছত্রছায়ায় থেকে মুক্তার এলাকায় পুনরায় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন। এর ফলে এলাকায় আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে।

গফরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী জানান মুন্নি স্টোরের মালিক মোঃ শাহজাহান মিয়া জানান,গফরগাঁও থেকে মাসে প্রায় দেড় কোটি টাকার বেশি অবৈধভাবে বিভিন্ন খাত থেকে আদায় করা হয়। এর মধ্যে বালু ব্যবসা, চাঁদাবাজি ও অন্যান্য অবৈধ কার্যক্রম উল্লেখযোগ্য। তিনি আরও অভিযোগ করেন, এসব বিষয়ে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি জানান, অভিযুক্তের নামে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে নির্বাচনের সময় সংসদ সদস্য প্রার্থীর সহায়তায় জামিনে বেরিয়ে আসে। তিনি আরও বলেন, “অভিযুক্ত পুনরায় কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *