হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই আওয়ামী লীগ নেতা

রামু (কক্সবাজার): কক্সবাজারের রামুতে এক হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয়েছে। হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিতে হয়েছে দুই সহোদর আওয়ামী লীগ নেতাকে। রাজনৈতিক মামলায় দীর্ঘ দিন ধরে কারাবন্দি থাকা এই দুই নেতা হলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের ফরিদুল আলম ও মো. ইসমাঈল।​শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাঁদের মা মোস্তফা বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

মায়ের মৃত্যুর খবর পেয়ে দুই ভাই প্যারোলে মুক্তির আবেদন করলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করে। এরপর কড়া পুলিশি পাহারায় এবং হাতে হাতকড়া লাগানো অবস্থায় তাঁদের নিজ গ্রামে নিয়ে আসা হয়।​বাদ জোহর পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মায়ের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা চলাকালীন সময়ে দুই ভাইয়ের হাতে হাতকড়া দেখে উপস্থিত মুসল্লি ও স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ফরিদুল আলম ও মো. ইসমাঈল কান্নায় ভেঙে পড়েন এবং উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন যে,

রাজনৈতিকভাবে তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। জানাজা শেষে তাঁদের পুনরায় কক্সবাজার কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *