জেরায় সাবেক সেনাপ্রধান : আমি বলেছি জিয়াউল সি’রিয়াল কি’লার, অধিকাংশই বলেছেন ভাল অফিসার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

​সাবেক এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে একজন ‘সিরিয়াল কিলার’ হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের আইনজীবীদের জেরার জবাবে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন।
জেরার একপর্যায়ে সাবেক সেনাপ্রধান জানান, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে যখন জিয়াউল আহসানের পদোন্নতির বিষয়টি সামনে আসে, তখন তিনি এর তীব্র বিরোধিতা করেছিলেন। ইকবাল করিম ভূঁইয়া বলেন:

​”আমি তৎকালীন মেজর জেনারেল মোমেনকে ডেকে স্পষ্টভাবে জানিয়েছিলাম যে জিয়াউল আহসান একজন ‘সিরিয়াল কিলার’ এবং আমি তার পদোন্নতির পক্ষে নই।”

​তিনি আরও উল্লেখ করেন যে, পদোন্নতি বোর্ডের অধিকাংশ সদস্য জিয়াউল আহসানকে ‘ভালো কর্মকর্তা’ হিসেবে আখ্যা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছিলেন। অনেকের ভবিষ্যৎ স্বার্থ বিবেচনা করে এমন সুপারিশ করেছিলেন বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *