১৮ মাস পর খুলল চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়, উত্তোলন হলো পতাকা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ |

​দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়। আজ মংগলবার সকালে দলীয় কার্যালয়টি খুলে দেওয়া হয় এবং সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

​দলীয় সূত্রে জানা গেছে, কার্যালয়টি খোলার পর সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​দীর্ঘদিন বন্ধ থাকার পর কার্যালয় খোলার খবরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এখন থেকে কার্যালয়টি নিয়মিত কার্যক্রমের মাধ্যমে সরব হয়ে উঠবে।

​উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘ দেড় বছর ধরে কার্যালয়টি বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *