নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন যে, ড. ইউনূস দেশে একজন ‘জালেম’কে নিয়ে এসেছেন এবং তাদের মাধ্যমেই আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হচ্ছে।
আজ রবিবার রাজধানীতে আয়োজিত একটি সভায় বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।
ড. ইউনূসের উদ্দেশে কঠোর সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনি এই বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যেভাবে সহযোগিতা করেছেন, তা জাতি মনে রাখবে।”
তিনি আরও অভিযোগ করেন, “আপনি (ড. ইউনূস) যখন লন্ডনে গিয়েছিলেন, তখন আমরা বলেছিলাম, আপনি সেখানে সিজদা দিয়ে এসেছেন।”

