নেতাকর্মীদের দখলে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়, পরিদর্শনে স্থানীয় নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর | ১৫ ফেব্রুয়ারি ২০২৬

​দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুর জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় নেতাকর্মীদের দখলে এসেছে। গত ৫ আগস্টের হামলার পর থেকে কার্যালয়টি ক্ষতিগ্রস্ত অবস্থায় পরিত্যক্ত ছিল।

​আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত কার্যালয়টি পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ

​এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

​পরিদর্শনকালে নেতারা কার্যালয়ের ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন এবং দ্রুত মেরামতের মাধ্যমে কার্যালয়টি পুরোপুরি সচল করার নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *