ভোলা সদর উপজেলার ৬ নম্বর ধনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মহিলা কেন্দ্রের ভোটগ্রহণ বেলা ১২টার মধ্যেই শেষ হয়েছে এমন তথ্য ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ২৭২ জন। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রের চারটি বুথের প্রতিটি ব্যালট বাক্সই ভর্তি অবস্থায় রয়েছে। এ সময় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাকে কেন্দ্রে পাওয়া যায়নি বলেও অভিযোগ উঠেছে।
কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যরা দাবি করেন, ভোটার উপস্থিতি কম থাকায় বেলা সাড়ে ১১টার মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, সকালবেলা ভোট দিতে গিয়ে অনেকেই জানতে পারেন যে তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে জামায়াতের এক কেন্দ্রীয় এজেন্ট অভিযোগ করেন, আন্দালিব রহমান পার্থ ও বিএনপির নেতাকর্মীরা সম্মিলিতভাবে রাতের আঁধারে ব্যালটে সিল মেরে ভোট বাক্স পূর্ণ করে রেখেছেন। ফলে সকালে ভোটাররা কেন্দ্রে গিয়ে নিজেদের ভোট প্রদানের সুযোগ পাননি।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Breaking News
- গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইতে দেশে ফিরতে চাই’: পিটিআইকে শেখ হাসিনা
- কলাপাড়ায় চাঁদার দাবিতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে পিটিয়ে যখমের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে
- কপাল জোরে বেঁচে গেলাম’: চট্টগ্রাম নতুন ব্রিজ-কালুরঘাট সড়কে ছিনতাইকারীর ধাওয়া খেলেন এভারেস্ট জয়ী বাবর আলী
- শিশু সোবহানের চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন ছাত্রলীগ নেতা নাছির মোড়ল
- হাজিরা দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান আইভীর, বললেন ‘দাবিয়ে রাখা যাবে না’
- চট্টগ্রামে কিশোরদের পর্নোগ্রাফি বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত
- বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভিসি ও ছাত্রদল নেতাদের ভবনের ভেতরে রেখে তালা দিলো চুয়েট শিক্ষার্থীরা
- জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে অতর্কিত হামলা: ইটপাটকেল নিক্ষেপ ও তীব্র উত্তেজনা

