- ‘আমি ভয় পাই না’ডিসেম্বরে বাংলাদেশে ফেরার অঙ্গীকার শেখ হাসিনার
- অসুস্থ ও বার্ধক্যে কারাবন্দি মোহাম্মদ লতিফ হোসেনের মুক্তির দাবি, মানবিক বিবেচনার আহ্বান
- শেখ হাসিনার নিরাপত্তা ও ‘প্রহসনের রায়’ বাতিলের দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের
- কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০, আট জনই একই পরিবারের
- ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
- গফরগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
- ‘চোরের ভয়ে’ অন্য এলাকায় নিলেন বাসা, সেখানে স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধ/র্ষণ
- জগন্নাথ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপের ফিনল্যান্ডে ‘ডিনস অ্যাওয়ার্ড’ জয়
Author: author
ডেস্ক রিপোর্ট: সড়ক সবার জন্য সমান হওয়ার কথা থাকলেও, গত কয়েকদিনের ব্যবধানে ঘটে যাওয়া দুটি দুর্ঘটনা যেন আইনের ভিন্ন রূপ ফুটিয়ে তুলেছে। চট্টগ্রামের লোহাগাড়ায় সংসদ সদস্যের গাড়ির ধাক্কায় এক দরিদ্র ভ্যানচালক যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক তার কদিন আগেই রাজধানীতে প্রতিমন্ত্রীর গাড়িতে ঘষা লেগে শ্রীঘরে যেতে হয়েছে এক বাসচালককে। লোহাগাড়ায় এমপির পাজেরোর তান্ডব পিষ্ট ভ্যানচালক গতকাল ৩ মে, রোববার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনপুকুর এলাকায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর দ্রুতগামী পাজেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, ধাক্কায় ভ্যানচালক মোহাম্মদ রবিউল ইসলাম (২৮) ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুমড়েমুচড়ে যায় ভ্যানটি।…
নিজস্ব প্রতিবেদক, ভালুকা: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজারে খাজনা আদায়ে চরম নৈরাজ্যের অভিযোগ উঠেছে। বর্তমান বিএনপি সরকারের আমলে ২০ টাকার নির্ধারিত খাজনা ২০০ টাকা আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে ২০ টাকা খাজনা দিতে হতো, সেখানে বর্তমানে দশগুণ বেশি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। অস্বাভাবিক এই খাজনা বৃদ্ধিতে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। তারা বলছেন, বর্তমান প্রশাসনের ছত্রছায়ায় একদল লোক ইচ্ছেমতো চাঁদাবাজি চালাচ্ছে। জনসাধারণের ক্ষোভ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের দোকানের সামনে পোস্টার লিখে ঝুলিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এমনই এক…
অনলাইন ডেস্ক দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৯ জনের মধ্যে ছিল হামের উপসর্গ।রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।মৃতদের মধ্যে হাম শনাক্ত হওয়া শিশুটি ঢাকায় মারা গেছে। আর উপসর্গে বরিশালে ২, চট্টগ্রামে ১, ঢাকায় ৪, খুলনায় ১ এবং সিলেটে ১ শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে ২৪৪ এবং হাম শনাক্ত হওয়ার পর ৫০…
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা নেত্রকোণার মদন উপজেলায় এক কওমি মাদরাসা শিক্ষকের লালসার শিকার হয়ে ১২ বছরের এক শিশুছাত্রী এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুর পরিবার। অভিযুক্ত আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে এবং ‘হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদরাসা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক। ঘটনার বিবরণ ও মামলা মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালে নিজ গ্রামে এই মহিলা মাদরাসাটি প্রতিষ্ঠা করেন আমান উল্লাহ সাগর। সেখানে তার স্ত্রীও প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত। ভুক্তভোগী শিশুটি ওই এলাকার এক বিধবা নারীর একমাত্র সন্তান। মা জীবিকার তাগিদে…
নিজস্ব প্রতিবেদক | ফেনী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার অন্যতম আসামি গাজী এনামুল হক ওরফে সুজনকে দলীয় পদ দেওয়ার ঘটনায় উত্তাল ফেনী। এ নিয়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত ফেনী পৌর যুবদলের কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে পৌর যুবদলের ঘোষিত ১২টি ওয়ার্ড কমিটিও। রোববার (৩ মে) দুপুরে কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গাজী এনামুল হককে ফেনী পৌরসভার একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ঘটনা জানাজানি হলে দলের ভেতরে…
অনলাইন ডেস্ক আজ ৩ মে, শহীদ জননী জাহানারা ইমামের ৯৭তম জন্মদিন। ১৯২৯ সালের এই দিনে ভারতের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘জুড়ূ’। একাধারে লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক-দালাল বিরোধী আন্দোলনের এই নেত্রী আজও বাঙালির হৃদয়ে দেশপ্রেম ও ত্যাগের এক অনন্য প্রেরণার উৎস হয়ে আছেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ আবদুল আলী ও সৈয়দা হামিদা বেগমের ঘরে জন্ম নেওয়া জাহানারা ইমাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো স্টেট কলেজ থেকে সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন। জাহানারা ইমাম ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ঢাকার সিদ্ধেশ্বরী বালিকা…
নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজি, আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নগ্ন হামলা এবং ‘মব ভায়োলেন্স’ সৃষ্টির কারিগর হিসেবে পরিচিত আরাফ উজ জামান মুনকে (পিতা: মৃত মনির মোল্লা) জাল টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। গত সপ্তাহে জাল টাকার কারবার করার সময় হাতেনাতে ধরা পড়ার পর বর্তমানে সে জেলহাজতে রয়েছে। অনুসন্ধানে জানা যায়, কলাপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের (ইসলামপুর, উপজেলা সড়ক) বাসিন্দা ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এই নেতা গত কয়েক মাসে কলাপাড়া শহর ও পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অভিযোগ রয়েছে, মুনের প্রত্যক্ষ উস্কানি ও নেতৃত্বে কলাপাড়া শহরের মধ্যেই অন্তত ২০০ জন ব্যক্তির ওপর ‘মব’ বা গণপিটুনির…
অনলাইন ডেস্ক ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasina-কে ঘিরে সম্ভাব্য বিদেশি তৎপরতার অভিযোগ সামনে এসেছে। একাধিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, তুরস্কভিত্তিক গোয়েন্দা সংস্থা National Intelligence Organization (এমআইটি) এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। ভুয়া পরিচয় ও সন্দেহভাজন নেটওয়ার্কসূত্রগুলোর দাবি, এই কার্যক্রমের কেন্দ্রে রয়েছেন মো. জুবাইদ জিম নামে এক বাংলাদেশি নাগরিক। তিনি বৈধভাবে ভারতে প্রবেশ করলেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি নিজেকে কখনো সাবেক প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার, কখনো সামরিক কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মহলে যোগাযোগের চেষ্টা করেছেন। এসব পরিচয়ের সত্যতা স্বাধীনভাবে যাচাই…
নিজস্ব প্রতিবেদক | ঢাকা বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ইউনিট ‘সম্মিলিত বেসরকারি চিকিৎসাবিজ্ঞান শাখা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। নতুন এই কমিটিতে আব্দুর রহমান রেজা-কে সভাপতি এবং তানভীর হাসান নাবিল-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। আজ (০১ মে, ২০২৬) কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে অন্যান্য পদপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী এক বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে,…
নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষার অধিকার পুনর্বহালের দাবিতে আয়োজিত একটি মিছিলে অংশগ্রহণকে কেন্দ্র করে নাছিফ নামে এক শিক্ষার্থীকে আটক ও পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান তানভীর নাছিফ ২ মে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যে শিক্ষার অধিকার ফেরত চেয়ে একটি মিছিলের আয়োজন করেন বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিছিল চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্য রাকিবুল নামের এক প্রশাসনিক কর্মকর্তা নাসিফকে শারীরিকভাবে হেনস্তা করেন। পরবর্তীতে প্রক্টরের উপস্থিতিতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য,…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
