Author: author

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​দেশের স্বাস্থ্যখাতে নজিরবিহীন অরাজকতা এবং হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অডিটরিয়ামের পাশে জরুরি ভিত্তিতে স্থাপন করা হয়েছে একটি “ফিল্ড হাসপাতাল”। এককালে মহামারি কলেরার সময় এমন অস্থায়ী হাসপাতালের দৃশ্য দেখা গেলেও, আধুনিক সময়ে এই পরিস্থিতির পুনরাবৃত্তি জনমনে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। ​হামের তাণ্ডব ও ভ্যাক্সিন নিয়ে বাণিজ্যের অভিযোগ ​সরকারি তথ্য অনুযায়ী, হামের প্রকোপে ইতোমধ্যে অন্তত ৩০০ শিশুর মৃত্যু হয়েছে। এই বিপুল সংখ্যক প্রাণের বিনাশের জন্য সরাসরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে দায়ী করছেন সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহল। অভিযোগ উঠেছে, ভ্যাক্সিন নিয়ে নোংরা বাণিজ্যের কারণে সময়মতো…

Read More

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে।অভিযুক্তরা হলেন চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) এবং মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল (৩৭)। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলা সদরের বাসিন্দা এক দম্পতি রোববার রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাত প্রায় ১০টার দিকে কামারখোলা এলাকায় পৌঁছালে…

Read More

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী নরসিংদী জেলা ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়া এক নেতাকে অভিনন্দন জানিয়ে তার স্ত্রীর দেওয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চরম বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের পদ পাওয়ার সুযোগ না থাকলেও, ২ নম্বর সহ-সভাপতি পদে একজন বিবাহিত নেতার নাম আসায় কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা। ​গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। ওই তালিকায় ২ নম্বর সহ-সভাপতি হিসেবে নাম আসে সজীব পাল জুম্মনের। কমিটি ঘোষণার পরপরই সজীবের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী-স্ত্রীর একটি ছবি…

Read More

নিজস্ব প্রতিবেদক, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির ঝাঁকের অতর্কিত আক্রমণে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামে এই ঘটনা ঘটে। ​আহতরা হলেন— বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং জামায়াত কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই স্থানীয় মধ্য বজরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ​ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জামায়াতে ইসলামীর একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে তারা মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে বীরহিম এলাকায় রব্বানি মিয়ার বাড়ির সামনের সড়কে পৌঁছালে হঠাৎ একঝাঁক মৌমাছি তাদের ওপর আক্রমণ করে। বাঁচার তাগিদে তারা মোটরসাইকেল থেকে নেমে দ্রুত…

Read More

নিজস্ব প্রতিবেদক ভোলায় চলমান এসএসসি পরীক্ষায় ইংরেজিতে খারাপ হওয়ায় হতাশা থেকে তৈয়বা জাহান চৈতি (১৬) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ৪ মে) সকালে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। চৈতি ভোলার মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী ছিলেন চৈতী। সম্প্রতি অনুষ্ঠিত, এসএসসি পরিক্ষায় ইংরেজি পরীক্ষাটি ভালো হয়নি বলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। চৈতির বাবা পুলিশ কনস্টেবল মো. শাহাবুদ্দিন ফকির জানান, চৈতি আমাদের একমাত্র মেয়ে। ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে বলে জানিয়েছিলো।…

Read More

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে অওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মনোনয়নপত্র উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে বিএনপিপন্থী ও আওয়ামীপন্থী আইনজীবীরা পাল্টাপাল্টি স্লোগান দিয়েছেন।সোমবার (৪ মে) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে এই ঘটনা ঘটে।আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী আবদুর রশিদ বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ করতে আমরা গিয়েছিলাম।আমাদের বার লাইব্রেরিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। যার ফলে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারিনি। সাধারণ আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে চেয়েছে কিন্তু তাদের তা সংগ্রহ করতে দিচ্ছে না।’আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অভিযোগ, বিএনপি সমর্থিত আইনজীবীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে বাধা দিচ্ছেন।বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং দুই…

Read More

ডেস্ক রিপোর্ট হামে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু; নতুন ভর্তি ১৪৫৬ জন।সংক্রামক রোগ নিয়ন্ত্রণে চরম অদক্ষতা ও উদাসীনতার নজির রেখেছে বাংলাদেশের সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার। এর ফলে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগে দেশজুড়ে এখন পর্যন্ত ৩১১ জন শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবও এর মধ্যে অন্তর্ভুক্ত। শিশুদের নিয়ম মতো টিকা দেওয়ায় একসময় হামের সংক্রমণ বিরল হয়ে পড়েছিল। কিন্তু চলতি বছর এই রোগের সংক্রমণ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গতকাল পর্যন্ত দেশের ৬১ জেলায় হামে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ভুল সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার…

Read More

ঢাকা | বিশেষ ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। দীর্ঘদিনের শাসন শেষে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর পরাজয়ের খবরে ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও বইছে মিশ্র প্রতিক্রিয়ার ঢেউ।তবে সাধারণ মানুষের বড় একটি অংশের মাঝে দেখা যাচ্ছে বিশেষ উচ্ছ্বাস। বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিদের আশ্রয় এবং তিস্তা ইস্যু নিয়ে মমতার বিতর্কিত ভূমিকার কারণে অনেক বাংলাদেশীই এই ফলাফলকে দেখছেন একটি ‘নৈতিক বিজয়’ হিসেবে।বঙ্গবন্ধুর খুনিদের বিচার নিশ্চিত করা ছিল বাংলাদেশের দীর্ঘদিনের অঙ্গীকার। কিন্তু অভিযোগ রয়েছে, বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ দীর্ঘ ২০ বছর এবং অপর খুনি মোসলেহ উদ্দিন প্রায় ৩৬ বছর ধরে পশ্চিমবঙ্গের মাটিতে বহাল তবিয়তে আত্মগোপন করেছিল।আন্তর্জাতিক চাপ এবং ইন্টারপোলের রেড এলার্ট…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৫৬ জন। ​সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। তবে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। অর্থাৎ গত ৫০ দিনে দেশে মোট ৩১১ জন প্রাণ হারিয়েছেন। ​পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। মোট ৩১১ জন…

Read More

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা শহরের কেন্দ্রস্থল পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সন্তান সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের অবমাননা করার অভিযোগ উঠেছে। সেখানে অনুষ্ঠিত বিসিক উদ্যোক্তা মেলার স্টল নির্মাণ করতে গিয়ে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে শামিয়ানা ও খুঁটির সাথে সংযোগ দেওয়া হয়েছে। ​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই দৃশ্য সম্বলিত একটি ছবি ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। ​সরেজমিনে দেখা যায়, পৌর উদ্যানের একপাশে সারিবদ্ধভাবে স্থাপিত সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যগুলোকে মেলার স্টল তৈরির কাজে ব্যবহার করা হয়েছে। প্রতিটি ভাস্কর্যের গলার অংশে শক্ত করে রশি বেঁধে তা দিয়ে মেলার অস্থায়ী অবকাঠামো বা প্যান্ডেল টানা দেওয়া হয়েছে। দেশের…

Read More