Author: author

  অনলাইন ডেস্ক : বাংলাদেশে সংঘবদ্ধ অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে, যা এখন জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে। সাম্প্রতিক প্রকাশিত ‘গ্লোবাল অর্গানাইজড ক্রাইম ইনডেক্স’-২০২৫ অনুযায়ী, ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৯তম থেকে ছয় ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠে এসেছে—যা মূলত অপরাধের বিস্তার ও অপরাধী চক্রের সক্রিয়তারই প্রতিফলন। প্রতিবেদন বলছে, রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পরিবর্তনের সুযোগে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে হুন্ডি, ডলার চোরাচালান ও অবৈধ লেনদেন আশঙ্কাজনকভাবে বেড়েছে। মুজিবনগর সীমান্তে ঘাসের বস্তার ভেতর ডলার পাচারের মতো ঘটনা দেশের আর্থিক নিরাপত্তার দুর্বলতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। অর্থনীতিবিদদের মতে, বেসরকারি খাতে আর্থিক জালিয়াতি…

Read More

ডেস্ক রিপোর্ট | ঢাকা মার্কিন সংবাদমাধ্যম CSB News USA-তে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্র প্রায় ৩২৫ মিলিয়ন (৩২ কোটি ৫০ লাখ) ডলার ব্যয় করেছে। ‘The Paper Trail: How Washington Spent Over $325 Million Dismantling Bangladesh’s Elected Government’ শীর্ষক প্রতিবেদনটি গত ১০ এপ্রিল প্রকাশিত হয়। এতে বলা হয়, বিভিন্ন মার্কিন গ্র্যান্ট ডাটাবেজ, কংগ্রেসনাল সাক্ষ্য এবং ডিক্লাসিফায়েড (উন্মুক্ত) নথিপত্র বিশ্লেষণের ভিত্তিতে এই হিসাব তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহের কয়েক মাস আগে থেকেই বাংলাদেশে নির্দিষ্ট কিছু খাতে অর্থ প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে এনজিও,…

Read More

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরে জ্বালানি তেলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মেহেদী হাসান (৩২) নামের এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। শনিবার বিকেলে নগরীর পর্যটন মোটেল এলাকার সুরমা পেট্রোল পাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তরুণ এই শিক্ষকের এমন আকস্মিক প্রস্থানে নিস্তব্ধ হয়ে পড়েছে স্থানীয় শিক্ষাঙ্গন ও তার পরিবার। প্রত্যক্ষদর্শী ও পাম্প কর্তৃপক্ষ জানায়, বিকেলে নিজের মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাম্পের দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন মেহেদী হাসান। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। পাম্পের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মাহে আলম জানান: “তেল নেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ…

Read More

নিজস্ব প্রতিনিধি : হামে আক্রান্ত শিশুদের নিয়ে মায়েরা যখন হাসপাতালে ছুটে যাচ্ছেন, তখন নিয়মিত নাটক-সিনেমা উপভোগে ব্যস্ত সময় পার করার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিরুদ্ধে যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। এরই ধারাবাহিকতায়, এবার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান-কে সঙ্গে নিয়ে রাজধানীর বেইলি রোডে শিশুদের অভিনীত একটি পথনাটক উপভোগ করতে দেখা গেছে তাকে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নাট্যপাড়ার একটি থিয়েটারে তিনি শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যস্ত সূচির মাঝেও কিছুটা সময় বের করে পরিবারকে নিয়ে তিনি এই নাটক দেখতে যান। এর আগে গত ৩ এপ্রিল কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে…

Read More

স্টাফ কোয়ার্টার :জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য অর্জনের স্বাক্ষর রেখেছেন। তবে সেই অর্জনের ভিড়ে একটি বিশেষ স্মৃতি আজও আলাদা করে উজ্জ্বল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছ থেকে পাওয়া একটি চিঠি। ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্রটি দেখেন তারেক রহমান। সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তিনি পূর্ণিমাকে একটি শুভেচ্ছাপত্র পাঠান, যা পরবর্তীতে স্মরণীয় হয়ে ওঠে। পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, সেই চিঠিতে তিনি শুধু তাঁকেই নয়, ‘মনের মাঝে তুমি’র সকল অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে আন্তরিক শুভেচ্ছা জানান। চিঠিতে তিনি লিখেছিলেন এ ধরনের ভালো চলচ্চিত্র নিয়মিত নির্মিত হওয়া উচিত এবং দেশীয় চলচ্চিত্রের এই…

Read More

ডেস্ক রিপোর্ট : ২০২৪ সালের ৫ আগস্ট নাটকীয় রাজনৈতিক পালাবদলের পেছনে কি ছিল একটি সুপরিকল্পিত অভ্যন্তরীণ ষড়যন্ত্র? এমনই চাঞ্চল্যকর দাবি উঠেছে ভারতের নর্থ ইস্ট নিউজ-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে, যেখানে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের কিছু কর্মকর্তার ‘গোপন ভূমিকা’র ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ওই সময় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রহস্যজনকভাবে সক্রিয় ছিল একাধিক গ্রুপ। বিশেষ করে মিরপুর ও মহাখালী ডিওএইচএসে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের তিনটি দল একত্রিত হয়ে “এখনই সেনা সরকার চাই” স্লোগানে মিছিল করে। তাদের গতিবিধি ছিল অত্যন্ত কৌশলগত—ইসিবি স্কয়ার, জাহাঙ্গীর গেট ও বনানী ডিওএইচএসের দিকে আলাদা আলাদা অগ্রযাত্রা। সবচেয়ে বিস্ময়কর তথ্য আসে ‘স্নাইপার জোন’ প্রসঙ্গে। প্রতিবেদনে দাবি করা হয়, কিছু জুনিয়র…

Read More

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ‘শান্তিপ্রিয়’ বলে পরিচিত পীর জাহাঙ্গীর শাহকে মব এর মাধ্যমে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, একদল ‘তৌহিদী জনতা’ পরিচয়ধারী ব্যক্তি শুক্রবার রাতে তাঁর খানকায় হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, রাত আনুমানিক ৯টার দিকে ৩০-৪০ জনের একটি দল ফিলিপনগর বাজারের কাছে অবস্থিত জাহাঙ্গীর শাহের দরবারে প্রবেশ করে। ধর্মীয় রীতি ও আকিদা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাঁকে টেনেহিঁচড়ে বাইরে এনে লাঠি, রড ও ইট দিয়ে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি। স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর শাহ দীর্ঘদিন ধরে এলাকায়…

Read More

​নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া : রাজনীতিতে ক্ষমতার পালাবদলে কত কিছুই না ঘটে! কিন্তু পটুয়াখালীর কলাপাড়ায় যা ঘটল, তা রীতিমতো টক অফ দ্য টাউন। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে সেটি দখল করে নিজেদের ব্যক্তিগত ‘গুদামঘর’ হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সভানেত্রী লিলি বেগম ও তার স্বামী মিলন বেপারীর বিরুদ্ধে। কার্যালয়ের ভেতরে এখন রাজনৈতিক পোস্টার-ব্যানারের বদলে শোভা পাচ্ছে জ্বালানি কাঠ আর গৃহস্থালির আসবাবপত্র! ​গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে স্তূপ করে রাখা হয়েছে লাকড়ি ও পুরনো আসবাব। উপজেলা মহিলা দলের সভানেত্রী…

Read More

নিজস্ব প্রতিবেদক: মানবতার সেবায় নিবেদিত এক চিকিৎসক—অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। বিনা পারিশ্রমিকে দুই হাজারেরও বেশি কিডনি প্রতিস্থাপন করে তিনি অর্জন করেছেন দেশজুড়ে প্রশংসা ও সম্মান। কিন্তু সেই মানবিকতার প্রতীক হাসপাতালেই এবার নেমে এসেছে ভয় ও আতঙ্কের ছায়া। রাজধানীর শ্যামলীতে অবস্থিত তার প্রতিষ্ঠিত সিকেডি (CKD) ইউরোলজি হাসপাতালে ঢুকে চাঁদাবাজি, হুমকি ও দখলদারিত্বের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে, যারা নিজেদের ‘যুবদল নেতা’ পরিচয় দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি হাসপাতালের ভেতরে ঢুকে স্টাফদের অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এসময় তিনি ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তা না দিলে কর্মীদের ওপর হামলার হুমকি দেন। অনুসন্ধানে জানা গেছে,…

Read More

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী ​রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল তুহিন বর্তমানে কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় কারাবন্দী তুহিন সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ফলে অতীতে রাজনৈতিক প্রতিপক্ষের নৃশংস নির্যাতনের শিকার হওয়া সেই পুরনো ক্ষতস্থানে নতুন করে পঁচন ধরতে শুরু করেছে। ​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তুহিনের পায়ের আঘাতের স্থানটি মারাত্মকভাবে সংক্রমিত। ক্ষতস্থান থেকে রক্ত ও পুঁজ বের হওয়ার উপক্রম হয়েছে, যা থেকে পঁচনের আলামত স্পষ্ট। এই অবস্থায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন থাকলেও এখন পর্যন্ত যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তৌহিদ আল তুহিনের আইনজীবীরা…

Read More