Author: author

ঢাকা: ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলায় নিহত সাত জাপানি নাগরিককে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়াবহ সেই ঘটনার ১০ বছর পূর্তি উপলক্ষে জাপানের খ্যাতনামা সংবাদ সংস্থা ‘জিজি প্রেস’-কে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই শ্রদ্ধা জানান। শেখ হাসিনা বলেন, “সন্ত্রাসীরা তাঁদের জীবন কেড়ে নিতে পেরেছে, কিন্তু বাংলাদেশের উন্নয়নে তাঁদের অবদান মুছে ফেলতে পারেনি। ২০১৬ সালের ১ জুলাই এমন একটি দিন, যা বাংলাদেশ কখনো ভুলতে পারবে না।” বার্তায় তিনি সে সময় দেশের প্রধানমন্ত্রী হিসেবে হামলা-পরবর্তী পরিস্থিতি দৃঢ়তার সাথে মোকাবিলা এবং সরকারি কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার স্মৃতিও স্মরণ করেন। নিহত জাপানি…

Read More

নিজস্ব প্রতিনিধি : শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ বক্তব্য দেওয়ার সময় তিনি পর্দার অন্তরালের এক চাঞ্চল্যকর অধ্যায় উন্মোচন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জুলাইয়ে শিক্ষার্থীদের সামনে রেখে পেছন থেকে পুরো আন্দোলনটি মূলত আড়ালে থেকে সফলভাবে পরিচালনা করেছিল বিএনপি। আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে পর্দার আড়ালে বিএনপির ভূমিকা কেমন ছিল, তার একটি বিবরণ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন: “জুলাই আন্দোলনের সময়ে আমরা কোনোদিন ঘুমাইনি। ২৪ ঘণ্টা সমন্বয় করে বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করেছিলাম। আন্দোলনকে সফল করতে মূলত ‘জুলাই যোদ্ধাদের’ সামনে রাখা হয়েছিল এবং একটি অরাজনৈতিক পরিচয়ে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল।” বক্তব্যের…

Read More

নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনার ভাঙ্গুড়া থানায় তিন শতাধিক গ্রামবাসী ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের পর আটক এক যুবলীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাঙ্গুড়া থানায় এই নজিরবিহীন ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দাদের জিম্মায় ওই নেতাকে মুক্তি দেওয়া হয়। মুক্ত হওয়া রিপন সরকার (৪০) উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া (১ নম্বর ওয়ার্ড) যুবলীগের সাবেক সভাপতি এবং ওই গ্রামের হাবিবুর সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে ভাঙ্গুড়া থানা-পুলিশের একটি দল সন্দেহভাজন হিসেবে পাটুলিপাড়া গ্রাম থেকে রিপন সরকারকে আটক করে থানায় নিয়ে আসে। এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ক্ষুব্ধ হয়ে…

Read More

গাজীপুর প্রতিনিধি: ৫ আগস্ট পরবর্তী প্রতিকূল পরিস্থিতি, চরম নিরাপত্তা হীনতা এবং মব সংস্কৃতির শিকার হয়ে দেশের অসংখ্য ত্যাগী রাজনৈতিক নেতাকর্মী যখন বাধ্য হয়ে আত্মগোপনে গিয়েছিলেন, তখন থেকেই স্থবির হয়ে পড়েছিল মাঠের রাজনীতি। তবে সব বাধা-বিপত্তি এবং জীবনের ঝুঁকি উপেক্ষা করে দীর্ঘ দুই বছর পর আবারও রাজপথে বীরদর্পে ফিরে এসেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। ভারত থেকে দেশে ফিরেই আজ গাজীপুরের অন্যতম প্রধান ও ব্যস্ততম সড়কে এক বিশাল মিছিলে নেতৃত্ব দেন তিনি। তার এই ঝটিকা ও সাহসী প্রত্যাবর্তন গাজীপুরসহ সারা দেশের তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে নতুন করে আশার আলো ও বিপুল উদ্দীপনার সৃষ্টি করেছে। বিগত দুই…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১০৭টি শিশু। শুক্রবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর প্রত্যেকেই হামের তীব্র উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এই সময়ের মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত সাড়ে তিন মাস ধরে দেশে হামের প্রকোপ…

Read More

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে গভীর রাতে দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার সময় হাতেনাতে ধরা পড়েছেন এক যুবদল নেতা। আটকের সময় ওই ব্যক্তি ও তার সঙ্গীর কাছ থেকে দুটি বিয়ারের ক্যানও উদ্ধার করা হয়। শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের খাবার এলাকা হিসেবে পরিচিত ‘বটতলা’য় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম দেবাশীষ চৌধুরী। তিনি ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা এবং ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীও ছিলেন। ঘটনার রাতে তিনি জাবির সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক…

Read More

​নিজস্ব প্রতিবেদক দেশের প্রায় অর্ধেক নাগরিকই বর্তমানে এক ধরনের নিরাপত্তাহীনতা ও আশঙ্কার মধ্য দিয়ে দিন পার করছেন। একই সঙ্গে নিজেদের মূল্যবান সম্পদ, বসতবাড়ি এবং শারীরিক সুরক্ষা নিয়ে চরম উদ্বেগ কাজ করছে সাধারণ মানুষের মনে। তবে পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই আতঙ্কের মাত্রা অনেক বেশি। ​সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক এক জরিপে দেশের মানুষের নাগরিক অভিমতের এমন চিত্র উঠে এসেছে। ‘সিটিজেন পারসেপশন সার্ভে’ বা নাগরিক অভিমত শীর্ষক এই জরিপটি গত ফেব্রুয়ারি মাসে পরিচালনা করা হয় এবং এর প্রতিবেদনটি গত ১৯ জুন প্রকাশ করা হয়েছে। ​জরিপ থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, নাগরিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের মনে নানা ধরনের আতঙ্ক…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা​ খাদ্য মানুষের মৌলিক অধিকার। কিন্তু সেই খাদ্যই যদি অজান্তে মানুষের শরীরে বিষ হয়ে ঢুকে যায়, তাহলে বিষয়টি আর শুধু বাজার, দাম বা আমদানির হিসাব থাকে না; এটি হয়ে ওঠে একটি নীরব জনস্বাস্থ্য বিপর্যয়। বাংলাদেশে চাল শুধু একটি খাদ্যপণ্য নয়, এটি কোটি মানুষের প্রতিদিনের জীবন। সকাল, দুপুর, রাত—একটি পরিবারের টেবিলে চাল মানে ভরসা, বেঁচে থাকা এবং নিরাপত্তা। তাই চালের মান নিয়ে যেকোনো অবহেলা মানে সরাসরি মানুষের শরীর ও ভবিষ্যৎ নিয়ে খেলা। ​সম্প্রতি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন সাদা চাল আমদানির সিদ্ধান্ত একটি বড় প্রশ্ন ও উদ্বেগের তৈরি করেছে। প্রতি টন প্রায় ৩৯৫…

Read More

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্ষমতাসীন সামরিক জান্তা এবং শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে নতুন করে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাত এখন চূড়ান্ত রূপ নিয়েছে।রাখাইনের মংডু টাউনশিপ ও বুথিডং এলাকায় দুপক্ষের এই তুমুল লড়াইয়ের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তে। গত কয়েকদিন ধরে ওপার থেকে ভেসে আসা একের পর এক শক্তিশালী মর্টারশেল ও ভারী বোমার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের বিস্তীর্ণ সীমান্ত এলাকা। সীমান্তবর্তী বাসিন্দাদের মতে, এবারের বিস্ফোরণগুলোর তীব্রতা আগের চেয়ে অনেক বেশি, যা জনমনে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভা, নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপ, নাজিরপাড়া, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া এবং হোয়াইকংসহ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাটি থেকে এলো সেই কাঙ্ক্ষিত ও ঐতিহাসিক ঘোষণা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সফল মহাসচিব এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন—“আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্পূর্ণ প্রস্তুত আছেন এবং আগামী ডিসেম্বরেই তিনি বীরের বেশে দেশে ফিরে আসবেন।” নিউইয়র্ক আওয়ামী লীগ আয়োজিত এক জনাকীর্ণ ও আবেগঘন রাজনৈতিক সমাবেশে অভিজ্ঞ এই সাংবাদিক নেতার মুখ থেকে আসা এই সুনির্দিষ্ট ঘোষণাটি মুহূর্তে টেকনাফ থেকে তেঁতুলিয়া—গোটা বাংলাদেশে এক অভূতপূর্ব উদ্দীপনা ও গভীর স্বস্তির জোয়ার বয়ে এনেছে। প্রতিকূল সময়ে রাজপথের লড়াকু নেতাকর্মীদের মাঝে এই বার্তা যেন…

Read More