Author: author

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে ফুটবলপ্রেমীরা সাক্ষী হলেন চরম এক নাটকীয়তার। ম্যাচের ৫৮ মিনিটে মাঠজুড়ে তখন মিশরের বুনো উল্লাস। মোস্তফা জিকো আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে বল জালে জড়াতেই উৎসবে মেতে ওঠে পুরো দল। কিন্তু সেই আনন্দের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক মুহূর্ত। মাঠের রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার ‘ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি’ (VAR) পর্যালোচনার পর গোলটি বাতিলের ঘোষণা দিলে স্তব্ধ হয়ে যায় মিশর শিবির। আর্জেন্টিনার বিপক্ষে মিশরের এই কাঙ্ক্ষিত গোলটি বাতিলের নেপথ্যে ছিল মধ্যমাঠের একটি ফাউল। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের ঠিক শুরুতে বল দখলের লড়াইয়ে মেতে উঠেছিলেন মিশরের মিডফিল্ডার মারওয়ান আতিয়া ও আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। লিসান্দ্রোকে পরাস্ত করতে গিয়ে আতিয়া তাঁর পায়ের…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এক জরুরি সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। দলের তৃণমূল পর্যায়কে শক্তিশালী করার উদ্দেশ্যে সংগঠনের অধীনস্থ গুরুত্বপূর্ণ ৪টি থানা এবং ২৪টি ওয়ার্ডের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বিশেষ সাংগঠনিক সভার সিদ্ধান্ত মোতাবেক এই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগর উত্তরের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর ও কাফরুল—এই ৪টি গুরুত্বপূর্ণ থানার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সাথে সাংগঠনিক কার্যক্রমের পরিধি বাড়াতে এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে বিভিন্ন থানার অন্তর্গত মোট ২৪টি ওয়ার্ডের নতুন আহ্বায়ক…

Read More

ঢাকা-১৭ আসনের আওয়ামীলীগের মিছিল শেষে বাসায় ফেরার পর শিপন নামের এক যুবক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। পরিবার দাবি করেছে, গত ০৬ জুলাই ২০২৬ রাতের দিকে শিপন বাসায় ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।পরিবারের সদস্যদের দাবী আওয়ামীলীগের মিছিল করার কারনে স্থানীয় কয়েকজন বিএনপি র নেতা- কর্মী তাকে তুলে নিয়ে গেছে । তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। শিপনের স্বজনরা জানান, ঘটনার পরদিনই তারা সংশ্লিষ্ট থানায় একটি মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত শিপনের…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla দীর্ঘ ২২ মাস ধরে কারাগারে থাকা ছেলেকে মুক্ত করতে আদালত ও জেলগেটে ছুটে বেড়ানো বৃদ্ধ বাবার অপেক্ষার অবসান হলো করুণ পরিণতিতে। ছেলের শোকে স্ট্রোক করে মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানের বাবা। পরিবার সূত্রে জানা গেছে, সজীবুর রহমানকে মুক্ত করতে গত ২২ মাস ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তার বৃদ্ধ বাবা। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বারবার কারাগারে পাঠানো হয় বলে অভিযোগ পরিবারের।ছেলেকে কারামুক্ত করতে দিনের পর দিন আদালত ও জেলগেটে ঘুরেছেন সজীবের বাবা। তবে শেষ পর্যন্ত ছেলের মুক্তি দেখে যেতে পারেননি…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla দিনাজপুরে এক কৃষককে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখার পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর শহরের গোর-এ শহীদ ময়দান এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ মুন (২৯), হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সাজিদুল মিনহাজ (২৬) ও হৃদয় হোসেন (২২)। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের…

Read More

নিজস্ব প্রতিনিধি : জুলাই আন্দোলনকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার পরপরই ফেসবুক থেকে উধাও হয়ে গেছে প্রখ্যাত অভিনয়শিল্পী ও নির্দেশক মেহের আফরোজ শাওনের ভেরিফাইড ফেসবুক আইডিটি। বিশ্বস্ত সূত্রমতে, সরকারের একটি বিশেষ আইটি সেলের সরাসরি নির্দেশনায় এবং পরিকল্পনায় এই ঘটনা ঘটেছে। অনুসন্ধানে জানা যায়, আইডিটি নিষ্ক্রিয় বা রিপোর্ট করার জন্য আইটি সেলের কর্মকর্তারা মাঠপর্যায়ের কিছু অননুমোদিত স্পামার গ্রুপকে কাজে লাগিয়েছে। আরও আশঙ্কাজনক বিষয় হলো, এই কাজে সাধারণ স্পামারদের হাতে সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন প্রযুক্তিগত টুলসের এক্সেস (প্রবেশাধিকার) দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। নন-প্রফেশনাল এবং বহিরাগত এই স্প্যামারদের হাতে রাষ্ট্রীয় প্রযুক্তির নিয়ন্ত্রণ তুলে দেওয়ায় দেশের সাইবার নিরাপত্তা এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা…

Read More

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর: চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৬ জুলাই) ভোরে সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সাদ্দাম ব্রিজের পশ্চিম পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট ছিল। তবে তাঁর কাছে পরিচয় শনাক্ত…

Read More

ডেস্ক রিপোর্ট , ঢাকা | ০৬ জুলাই, ২০২৬ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও কর্মভিত্তিক তিনটি বই সংরক্ষণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি অধিদপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের লাইব্রেরির জন্য “প্রেসিডেন্ট জিয়া: রাষ্ট্রনায়ক জীবনী”, “বেগম খালেদা জিয়া: জীবন ও কর্ম” এবং “সবার আগে বাংলাদেশ” শীর্ষক তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সরকারের এই আকস্মিক নির্দেশনাকে কেন্দ্র করে দেশের শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সোহেল রানার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বেশ কিছুদিন ধরে নিখোঁজ থাকার পর আজ রোববার (৫ জুলাই) সাহেবগঞ্জ এলাকার ফুলজোড় নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে মো. সোহেল রানা হঠাৎ নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। আজ স্থানীয় লোকজন ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করলে সেটি নিখোঁজ নেতা সোহেল রানার বলে শনাক্ত করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডের খবর…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla এ যেন আলাদীনের যাদুর চেরাগ হাতে পেয়েই স্বপ্নপূরণ! প্রতিমন্ত্রী হওয়ার মাত্র তিন মাসের মাথায় আলোচিত সংসদ সদস্য মীর শাহে আলমের সম্পদ বেড়েছে প্রায় আট গুণ। একই সময়ে তার নিজের নামে ২৪২ শতক জমি কেনার তথ্যও উঠে এসেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, প্রতিমন্ত্রী হওয়ার আগে মীর শাহে আলমের নিজের নামে ছিল মাত্র ৩১ দশমিক ১৩ শতাংশ জমি। তার স্ত্রীর নামে ছিল ২৬ শতাংশ জমি এবং নির্ভরশীল দুই ছেলে-মেয়ের নামে কোনো স্থাবর সম্পত্তি ছিল না। তবে যমুনা টিভির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই তার ও পরিবারের সম্পদের…

Read More