Author: author

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক মা মগদ্বেশ্বরী মন্দিরে এক দুর্ধর্ষ চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৯ এপ্রিল, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বুড়ির দোকান সংলগ্ন এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে, যা স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। গভীর রাতে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে তান্ডব চালায়। দুর্বৃত্তদের হামলার ভয়াবহতা ছিল নিম্নরূপ: • বিগ্রহ অবমাননা: মা মগদ্বেশ্বরীর বিগ্রহের হাত, পা এবং জিহ্বা ভেঙে গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা। • লুটপাট: প্রতিমার গায়ে থাকা মূল্যবান স্বর্ণালঙ্কার এবং কাপড় লুট করে নিয়ে যাওয়া হয়। • সংযোগ বিচ্ছিন্ন: চুরির সময় যাতে আলো না থাকে, সেজন্য মন্দিরের বাইরের…

Read More

জাতীয় সংসদে উত্তপ্ত পরিবেশের মধ্যেই কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে কঠোর ভাষায় সতর্ক করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার অধিবেশনে তার এই মন্তব্যে মুহূর্তেই দৃষ্টি যায় পুরো সংসদ কক্ষের দিকে।অধিবেশন চলাকালে আচরণে অসহিষ্ণুতা দেখানোর অভিযোগ তুলে স্পিকার সরাসরি বলেন,“এত অসহিষ্ণু হলে চলবে না, মি. আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট।” তিনি আরও স্পষ্ট করে দেন, সংসদ কোনো আন্দোলনের মঞ্চ নয়—এখানে নিয়ম, শৃঙ্খলা এবং ধৈর্যের মাধ্যমেই কথা বলতে হয়। “এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। মৌখিক বক্তব্যের সুযোগ খুবই সীমিত—নোটিশ দিতে হবে,” যোগ করেন স্পিকার। স্পিকার শুধু সমালোচনা করেই থেমে থাকেননি। তিনি…

Read More

​কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানা যুব অধিকার পরিষদের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। সংগঠনের মহিপুর থানা শাখার সভাপতি এবং জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান দলীয় সকল পদ-পদবী থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। ​শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জেলা কমিটির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এতে করে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ​পদত্যাগপত্রে সিদ্দিকুর রহমান সংগঠনের প্রতি সম্মান প্রদর্শন করে উল্লেখ করেন যে, একান্ত ব্যক্তিগত কারণে তিনি আর দায়িত্ব পালন করতে পারছেন না। তিনি মহিপুর থানা শাখার সভাপতির দায়িত্বের পাশাপাশি জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি চেয়েছেন। ​এ বিষয়ে জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রুম্মান জানান:​ “সিদ্দিকুর রহমানের পদত্যাগপত্রটি…

Read More

ডেস্ক রিপোর্ট রাষ্ট্র কখন জাগে? যখন বিপদ আসে নাকি যখন মৃত্যু সংখ্যাটা “রাজনৈতিকভাবে সুবিধাজনক” হয়ে ওঠে? দেশে হাম আবার ফিরে এসেছে, এবং ১৮০ টিরও বেশি শিশুর মৃত্যু ইতোমধ্যেই এক ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তবুও নীরবতা। অস্বস্তিকর, অমানবিক, এবং বিপজ্জনক নীরবতা। একসময় যে রোগ নিয়ন্ত্রণে ছিল, বিশেষ করে শেখ হাসিনা-এর আমলে দীর্ঘদিন বড় আকারে দেখা যায়নি, সেটি আজ আবার ছড়িয়ে পড়ছে। এটি কি কেবল ভাইরাসের প্রত্যাবর্তন? নাকি নীতির ব্যর্থতার নগ্ন প্রকাশ? ২৪-এর জুলাইয়ের রাজনৈতিক পালাবদলের পর “সংস্কার” ও “জনকল্যাণ”-এর প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতার কেন্দ্রে আসেন মুহাম্মদ ইউনুস। কিন্তু বাস্তবতা বলছে স্লোগান আর সিদ্ধান্তের মধ্যে ফারাক ভয়ংকর। স্বাস্থ্যখাতে বাজেট সংকোচন, টিকাদান কর্মসূচিতে ব্যাঘাত,…

Read More

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের বন্দুকের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ উপজেলার দয়ারবাজারের কারবালার টুক এলাকার মৃত বিরাম আলীর ছেলে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদসহ তিন যুবক দয়ারবাজার সীমান্ত দিয়ে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা ভারতীয় সীমান্তের ‘চংকেট’ ও ‘মারকান’ বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। অভিযোগ উঠেছে, তারা খাসিয়াদের মালিকানাধীন সুপারি বাগানে প্রবেশ করলে মালিকপক্ষ তাদের ‘সুপারিচোর’ বলে সন্দেহ করে। মুহূর্তের মধ্যে খাসিয়ারা বন্দুক…

Read More

নিজস্ব প্রতিবেদক | মেহেরপুর মেহেরপুরের মুজিবনগরে একটি মাদ্রাসায় তিন ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠার পর মাদ্রাসা ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা ও অভিভাবকরা। বৃহস্পতিবার রাতে মুজিবনগর কেদারগঞ্জ বাজারে অবস্থিত মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজখানা বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর অভিভাবক বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত শিক্ষক নূর উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নূর উদ্দিন ওই মাদ্রাসার আরবি শিক্ষক এবং নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার টেংগাচোড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা তাহাজ উদ্দিন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ​স্থানীয়রা জানান, বিভিন্ন জেলার শিশুরা…

Read More

বরিশাল ব্যুরো | প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ চৈত্রের তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে বরিশালে বেড়েছে বিদ্যুৎ সংকট। গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় দিনে গড়ে ৮ থেকে ১০ বার লোডশেডিং হচ্ছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কখনো ২০–৩০ মিনিট, আবার কখনো এক ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে পুরো শহরজুড়ে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বেড়েছে। কিন্তু সেই চাহিদা মেটাতে না পারায় ঘন ঘন লোডশেডিং এখন নিত্যদিনের ঘটনা। বাসিন্দারা বলছেন, দিনের গুরুত্বপূর্ণ সময়গুলোতেই বেশি বিদ্যুৎ চলে যাচ্ছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের সরাসরি প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যে। সরকার নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যার আগেই দোকান…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘বাবা আমাকে বুকে নাও, আমাকে পানি দাও’—রাজধানীর মিরপুরের ডা. এম আর খান শিশু হাসপাতালে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এভাবেই বাবার কাছে নিজের শেষ আকুতি জানিয়েছিল ৪ বছর ৩ মাস বয়সী আকিরা হায়দার আরশি। কিন্তু চিকিৎসকের কড়াকড়িতে শেষবার মেয়েকে না বুকে টেনে নিতে পেরেছেন বাবা আল আমিন, না পেরেছেন তৃষ্ণার্ত কণ্ঠে পানি তুলে দিতে। ২ এপ্রিল রাত আটটার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকেরা ছোট্ট আকিরাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রদত্ত মৃত্যুসনদে আকিরার মৃত্যুর কারণ হিসেবে হামের পাশাপাশি শ্বাসযন্ত্রের তীব্র প্রদাহ, রক্তে জীবাণু সংক্রমণ (সেপসিস) এবং হৃদ্‌যন্ত্রের জন্মগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। ১ এপ্রিল দুপুরে পিআইসিইউতে শেষবার…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা রাজধানীর কাঁচাবাজারে মাত্র এক মাসের ব্যবধানে চড়া হয়ে উঠেছে মুরগির বাজার। বিশেষ করে সোনালী মুরগির দাম কেজিতে ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দামও বেড়েছে কেজিতে ২০ টাকা। আজ শুক্রবার রাজধানীর রামপুরা, আফতাবনগর ও মহাখালীসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ​বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৪৩০ টাকায়। অথচ পবিত্র ঈদুল ফিতরের আগে এই মুরগির দাম ছিল ৩৪০ থেকে ৩৫০ টাকা। অন্যদিকে, গতকালের চেয়ে ২০ টাকা বেড়ে আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, যা ঈদের আগে ১৭০ টাকা দরে বিক্রি হতো। ​বিক্রেতারা বলছেন, পাইকারি…

Read More

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় জমির মালিকানা দাবি ও চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলায় গুরুতর আহত বৃদ্ধ মো. আবদুল হাই (৭৫) মারা গেছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ​এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজারে এই হামলার ঘটনা ঘটে। এতে আবদুল হাইসহ অন্তত তিনজন আহত হয়েছিলেন। ​নিহত আবদুল হাইয়ের ছেলে মো. সুমনের ভাষ্যমতে, প্রায় এক বছর আগে তারা স্থানীয় রেজাউল হকের কাছ থেকে ১.৩৮ শতাংশ জমি কিনে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি ওই জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সাধারণ…

Read More