Author: author

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় জমির মালিকানা দাবি ও চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলায় গুরুতর আহত বৃদ্ধ মো. আবদুল হাই (৭৫) মারা গেছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ​এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজারে এই হামলার ঘটনা ঘটে। এতে আবদুল হাইসহ অন্তত তিনজন আহত হয়েছিলেন। ​নিহত আবদুল হাইয়ের ছেলে মো. সুমনের ভাষ্যমতে, প্রায় এক বছর আগে তারা স্থানীয় রেজাউল হকের কাছ থেকে ১.৩৮ শতাংশ জমি কিনে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি ওই জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সাধারণ…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে গত মার্চ ও এপ্রিল মাসে সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষায় ভাইরাসের উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসে নমুনা পরীক্ষায় হাম শনাক্তের হার ছিল ১৩ শতাংশ এবং ফেব্রুয়ারি মাসে তা ছিল ২৪ শতাংশ। তবে মার্চ ও এপ্রিল মাসে এই হার লাফিয়ে ৩৫ শতাংশে পৌঁছেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বিশেষজ্ঞরা দ্রুত শিশুদের টিকা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন। ​মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম রুবেলা ল্যাবরেটরিতে দেশের নানা প্রান্তের ৭৮৭টি কেন্দ্র থেকে প্রতিদিন হামের নমুনা নিয়ে আসছেন স্বাস্থ্যকর্মীরা। আগে যেখানে প্রতিদিন ৩০ থেকে ৪০টি নমুনা পরীক্ষা করা হতো, বর্তমানে সেই…

Read More

ডেস্ক রিপোর্ট | ঢাকা ১৯৭১ সালের আজকের এই দিনে (১০ই এপ্রিল) গঠিত হয়েছিল স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দিনটি এক অনন্য মাইলফলক। মূলত ১০ই এপ্রিল সরকার গঠনের এই সিদ্ধান্তের মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধ একটি সুসংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক রূপ লাভ করে। ​বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তাঁর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। একইসঙ্গে তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় প্রথম মন্ত্রিপরিষদ। এই সরকার গঠনের সাথে সাথেই স্বাধীনতার ঘোষণাপত্র (Proclamation of Independence) অনুমোদিত হয়, যা ২৬শে মার্চ থেকে কার্যকর বলে গণ্য করা হয়। ১০ই এপ্রিল সরকার গঠনের এই ঐতিহাসিক…

Read More

কুমিল্লা প্রতিনিধি : অভাব, মানসিক যন্ত্রণা আর অনিশ্চয়তার ভার বইতে না পেরে কুমিল্লার মুরাদনগরে বিষপানে আত্মহত্যা করেছেন এক মা ও তার অবুঝ শিশু কন্যা। হৃদয়বিদারক এই ঘটনাটি যেন আবারও সামনে এনে দিল দেশের নীরব কিন্তু ভয়াবহ এক বাস্তবতা—দারিদ্র্য ও মানসিক সংকটে হারিয়ে যাচ্ছে জীবন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—খাদিজা বেগম (৩০) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে রোকাইয়া। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী হুমায়ুন কবিরের মৃত্যুর পর থেকেই জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছিলেন খাদিজা। আর্থিক সংকট, সামাজিক অনিশ্চয়তা এবং মানসিক ভাঙন…

Read More

ডেস্ক রিপোর্ট | ঢাকা বাংলাদেশ ছাত্রলীগ আবু সাঈদ হত্যা মামলার ঘোষিত রায়কে ‘রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। আজ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করেছে, বিচার বিভাগকে ব্যবহার করে একটি রাজনৈতিক রায় দেওয়া হয়েছে, যা শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের বিরুদ্ধে অবিচারের শামিল। ​ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, এই মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া ছিল অসম্পূর্ণ, পক্ষপাতদুষ্ট এবং পূর্বনির্ধারিত। এতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়নি, বরং ময়নাতদন্তের রিপোর্ট ও সংশ্লিষ্ট প্রেক্ষাপট যথাযথভাবে বিবেচনা না করেই রায় প্রদান করা হয়েছে। সংগঠনের অভিযোগ, বিচারিক প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান…

Read More

ডেস্ক রিপোর্ট : দেশের আইন ও প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা ২১টি অধ্যাদেশ অবিকল রেখে জাতীয় সংসদে বিল আকারে পাস করা হয়েছে। একই সঙ্গে আলোচিত তিনটি অধ্যাদেশ বাতিল করে পৃথক রহিতকরণ বিলও পাস করা হয়েছে। এখন রাষ্ট্রপতির সম্মতি পেলেই এগুলো আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে এ সংক্রান্ত বিলগুলো পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংসদে বিলগুলো উত্থাপন করেন এবং আলোচনা শেষে সেগুলো কণ্ঠভোটে গৃহীত হয়। পাস হওয়া ২১টি বিলের মধ্যে রয়েছে ক্রীড়া, জ্বালানি, শ্রম, টেলিযোগাযোগ, অভিবাসন, স্থানীয় সরকারসহ নানা গুরুত্বপূর্ণ খাত। উল্লেখযোগ্য কিছু বিল হলো: জাতীয়…

Read More

তুরাগ সংবাদদাতা : রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে স্থানীয় আব্দুর রহমান হাই স্কুল সংলগ্ন বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে তারা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি ইউনিট একযোগে কাজ করছে। আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণেও সময়…

Read More

রাজধানী প্রতিবেদক : মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংজ্ঞা ঘিরে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যেই জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হলো জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিল। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল—মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রাখা। বৃহস্পতিবারের অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। তবে ঘটনাটিকে নাটকীয় করে তোলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের আপত্তি এবং স্পিকারের ভিন্ন ব্যাখ্যা। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বিলের কয়েকটি ধারার বিষয়ে আপত্তি জানিয়ে বক্তব্য দিলেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান—“বিরোধী দলের নেতা কোনো আপত্তি করেননি।” ফলে আপত্তির ওপর কোনো…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে অভিভাবক ও স্বাস্থ্যসংশ্লিষ্টদের মধ্যে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৩ শিশু। এদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায়: ১,১৮৭ শিশু সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বর্তমানে সার্বিক…

Read More

গত ৮ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদে একটি আইন পাস করে বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনৈতিক কার্যক্রমকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে—যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। এর আগে মুহাম্মদ ইউনুস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেটিকে এবার আইনগত ভিত্তি দেওয়া হলো। এই সিদ্ধান্ত শুধু একটি দলকে নিষিদ্ধ করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি এবং ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। বিএনপি সরকারের যুক্তি হতে পারে জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ওঠা কঠোর দমন-পীড়নের অভিযোগের প্রেক্ষাপটে এমন একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশেই বিশেষ পরিস্থিতিতে এ…

Read More