Author: author

রাজধানী প্রতিবেদক : রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসের শুরুতেই দেখা মিলল এক ভিন্ন অভিজ্ঞতার। একদিকে নারীদের আত্মবিশ্বাসী কর্মপ্রচেষ্টা, অন্যদিকে প্রাথমিক পর্যায়ে যাত্রীস্বল্পতা—সব মিলিয়ে আলোচনায় রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এই নতুন উদ্যোগ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে শাহজাহানপুর এলাকায় দোতলা একটি পিংক বাস ফ্লাইওভারে উঠতে গিয়ে কিছুটা সমস্যার মুখে পড়ে। নারী চালক ফাহিমা সানজান ফ্লাইওভারের ঢাল বেয়ে বাসটি ওপরে তোলার চেষ্টা করেন। কিন্তু বাসটি উঠতে ব্যর্থ হলে, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি চালকের আসনে বসেই গাড়িটি নিরাপদে থামিয়ে দেন। পরিস্থিতি জটিল হওয়ার আগেই এক পুরুষ চালক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার তাৎক্ষণিক…

Read More

নিজস্ব প্রতিবেদক: পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ৬ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির এক তুলনামূলক চিত্র উঠে এসেছে। পূর্ববর্তী সময়ের (আগস্ট ’২৫ – জানুয়ারি ’২৬) তুলনায় পরবর্তী ৬ মাসে (ফেব্রুয়ারি ’২৬ – জুলাই ’২৬) ডাকাত, চুরি ও ছিনতাইয়ের সংখ্যা কিছুটা কমলেও আশঙ্কাজনকভাবে বেড়েছে নারী ও শিশু নির্যাতন এবং পুলিশের ওপর হামলার ঘটনা। ​সংগৃহীত উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গত ৬ মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি বেড়েছে—১০,০৯০টি থেকে একলাফে তা ১১,১৬৫টিতে গিয়ে পৌঁছেছে। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ২৭৫টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১৭টিতে। তবে হত্যাকাণ্ডের হার প্রায় অপরিবর্তিত রয়েছে, যা আগের ৬ মাসে ১,৭৮০টি থেকে সামান্য…

Read More

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালতটির কর্মকর্তা আবদুলায়ে সেয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ এমন কিছু কার্যক্রমে সরাসরি যুক্ত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর আনাদোলু এজেন্সি-র। ২০২৪ সালের নভেম্বরে গাজায় সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এরপরই আদালতের ওপর মার্কিন চাপ তীব্র হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন যে, আকানে ও সেয়ে এমন সব কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন, যার মাধ্যমে আইসিসির এখতিয়ার মেনে নেয়নি—এমন দেশের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার…

Read More

বিশেষ প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাট সরকারি কলেজে দীর্ঘদিন ধরে বিভিন্ন পাবলিক ও অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্নপত্র চুরি, টাকার বিনিময়ে তা বিক্রি এবং পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনে (নকল সরবরাহ) একটি সংঘবদ্ধ চক্রের বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্থানীয় ছাত্রদলের কয়েকজন চিহ্নিত নেতার দিকে।​প্রাপ্ত তথ্য ও স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্রদলের প্রভাব খাটিয়ে কলেজে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে এই চক্রটি। পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস করা এবং টাকার বিনিময়ে হলে চুক্তিভিত্তিক নকল পৌঁছে দেওয়াই তাদের মূল কাজ।​ এই চক্রটির মূল হোতা হিসেবে নাম এসেছে—৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সামিউল সাব্বির, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য…

Read More

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটবে এবং সেই মাহেন্দ্রক্ষণে পটুয়াখালী-৪ আসনের কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলা ও মহিপুর থানার আওতাধীন এলাকার প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মহিববুর রহমান। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহিববুর রহমান বলেন, “নেত্রীর আগমনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি চমলান রয়েছে। ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে আমরা সার্বিক যোগাযোগ রাখছি এবং ইতোমধ্যে তালিকা প্রণয়নের কাজও সমান…

Read More

নিজস্ব প্রতিবেদক: তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নষ্ট করতে চায় না বাংলাদেশ। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সোমবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, তিস্তা পাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে বিএনপি। তিস্তা মহাপ্রকল্প নিয়ে ইতোমধ্যে বেশ কিছু সেমিনার ও গবেষণা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।…

Read More

নিজস্ব প্রতিবেদক গ্যাসের সংকট, বিদ্যুতের লোডশেডিং—এর সঙ্গে এবার নতুন করে তীব্র পানি সংকটে পড়েছেন রাজধানীর অনেক এলাকার বাসিন্দারা। গত সাত দিন ধরে দিনের কোনো সময়েই এক ফোঁটা পানিও না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় এক বাসিন্দা। ফলে তীব্র গরম ও মশার উৎপাতের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা মোটর চালিয়েও পানি না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। ভুক্তভোগী ওই বাসিন্দা জানান, গত সাত দিন ধরে তাদের এলাকায় কোনো সময়েই পানি আসছে না। বিদ্যুৎ যখন আসে, তখন পানি পাওয়ার আশায় প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত মোটর চালিয়ে সিঁড়িঘরে অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এত দীর্ঘ সময় মোটর চালিয়েও মিলছে না পানি। তিনি বলেন, ‘এই…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে ফেসবুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়ার জেরে রাজশাহীর চারঘাটের নন্দনগাছী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) কলেজের গভর্নিং বডির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিধি অনুযায়ী বরখাস্ত করার আগে ওই শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়নি, যা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ও বরখাস্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার সূত্রপাত ঘটে গত শনিবার (১৫ আগস্ট), যখন প্রভাষক সোহেলী আক্তার নিজের ফেসবুক আইডিতে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ‘গভীর শোক’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করে ক্যাপশনে ‘বিনম্র শ্রদ্ধা’…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র সংলগ্ন ‘স্বাধীনতা কমপ্লেক্স’-এর নাম পরিবর্তন করে ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ঘোষণা করেছে সরকার। ১২ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নাম পরিবর্তনের এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ​প্রজ্ঞাপনে উল্লেখিত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলার পাঁচলাইশ উপজেলাধীন চাঁনগাঁও মৌজার (জেএল নম্বর-০৯, বিএস খতিয়ান নম্বর-০৩, দাগ নম্বর-১১৮৩৮) ১৬ দশমিক ৩৭ একর জমির ওপর নির্মিত ঐতিহাসিক কালুরঘাটস্থ ‘স্বাধীনতা কমপ্লেক্স’টি এখন থেকে ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ নামে পরিচিত হবে। ​এর আগে ২৪ মার্চ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কালুরঘাট বেতার কেন্দ্র এবং শহীদ জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ ও আধুনিকায়নে বিশেষ পরিকল্পনা…

Read More

নিজস্ব প্রতিবেদক | Info Bangla জুলাই আন্দোলনে বগুড়ার প্রথম “শহীদ” সিয়াম শুভর মা হওয়ার সুবাদে সামাজিক সমীহ মিললেও আড়ালের কালো অতীত ও মাদক কারবার থেকে বেরিয়ে আসতে পারেননি শাপলা বেগম (৪৫)। ১৬টি মামলার এই পুরোনো অপরাধীকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইনসহ সোমবার (১৭ আগস্ট) সকালে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। মাদক সম্রাজ্ঞী শাপলার এই গ্রেপ্তারে স্থানীয় সচেতন মহলে নতুন করে আলোচনায় এসেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ পরিবারের নামে অপরাধ আড়ালের অপচেষ্টা এবং তার দীর্ঘদিনের অপরাধ নেটওয়ার্কের গল্প। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলন দেখতে গিয়ে…

Read More