- গফরগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
- ‘চোরের ভয়ে’ অন্য এলাকায় নিলেন বাসা, সেখানে স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধ/র্ষণ
- জগন্নাথ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপের ফিনল্যান্ডে ‘ডিনস অ্যাওয়ার্ড’ জয়
- গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, দুই পুলিশ সদস্য আহত
- বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত
- এজলাসে আইনজীবীদের মারামারি, কাঠগড়ায় দাঁড়িয়ে আয়াস চাইলেন ক্ষমা
- আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩
Author: author
টিবিএস রিপোর্ট বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) যৌথ গবেষণায় উঠে এসেছে যে, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশই জন্মের পর প্রথম ছয় মাস পূর্ণাঙ্গভাবে বুকের দুধ পায়নি। এছাড়া টিকা নেওয়ার বয়স হওয়া সত্ত্বেও এক ডোজ টিকাও না পাওয়া ৯৭ শতাংশ শিশুর শরীরেই হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৫৪ জন হামে আক্রান্ত শিশুর তথ্যের ওপর ভিত্তি করে এই গবেষণাটি পরিচালনা করা হয়। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত এক কর্মশালায় প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম এবং আইসিডিডিআর,বির ভাইরোলজি বিভাগের প্রধান বিজ্ঞানী ড. মুস্তাফিজুর রহমান যৌথভাবে…
বিশেষ প্রতিনিধি: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরিফ উদ্দিন। আদালত সূত্রে জানা যায়, বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদেশের জন্য বিষয়টি রাখা হয়েছে। পরবর্তীতে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
অনলাইন ডেস্ক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। তবে এর মধ্যে মাত্র ৫ লাখ ৪৯ হাজার টাকার বিল-ভাউচার জমা পড়েছে। বাকি ১৮ লাখ ৩৯ হাজার টাকার এখনো কোনো বিল-ভাউচার জমা দেওয়া হয়নি। রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের ব্যয়ের বিবরণীসংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী, জিএস সালাউদ্দিন আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেন। এর প্রায় ৭৭ শতাংশ অর্থের হিসাব এখনো মেলেনি। নথিতে দেখা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বুথ স্থাপনের জন্য গত ১৫ জানুয়ারি ৩ লাখ ২ হাজার টাকা,…
বিশেষ প্রতিনিধি: সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোহাম্মদ সাদিকুল হক সাদেকের বিরুদ্ধে একের পর এক মামলা, দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা এবং জামিন ও মুক্তির প্রক্রিয়ার ঠিক পরপরই নতুন পুরোনো মামলায় শোন অ্যারেস্ট (Show-Arrest) দেখানোর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে তাঁর পরিবার এবং আইনি পর্যবেক্ষণ মহল। পুরো প্রক্রিয়াটিকে আইনি কাঠামোর অপব্যবহার (abuse of process of court) এবং উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বলে আখ্যা দেওয়া হচ্ছে। ঘটনা এবং আইনি প্রক্রিয়ার পর্যায়ক্রমিক বিবরণ বিশ্লেষণ করে পরিবার ও আইনি সংশ্লিষ্টরা একাধিক প্রশ্ন উত্থাপন করেছেন। জানা যায়, ২০২৩ সালের ১৯ মে খিলক্ষেত থানায় দায়ের হওয়া একটি মামলার পর গত ১৭ জুলাই ২০২৫-এ মেজর সাদেক সামরিক/আর্মি হেফাজতে যান।…
বিশেষ প্রতিনিধি: আজ ২০ আগস্ট। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক চিরভাস্বর ও শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। পাকিস্তানি বাহিনীর আধুনিক যুদ্ধবিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার দুঃসাহসিক চেষ্টা চালাতে গিয়ে তিনি শহীদ হন। ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ২৯ নম্বর আগা সাদেক রোডের ‘মোবারক লজ’-এ জন্ম নেন মতিউর রহমান। ১৯৬১ সালে পাকিস্তানি বিমান বাহিনীতে যোগ দেন এবং পাকিস্তান বিমান বাহিনীর একজন সফল ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি করাচির মসরুর বিমানঘাঁটিতে অবস্থান করছিলেন। দেশের মুক্তির সংগ্রামে অংশ নিতে তিনি এক ঝুঁকিপূর্ণ ও…
খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর লবণচরা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় খুব অল্প সময়ের ব্যবধানে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন—আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে ও পেশায় স্যানিটারি মিস্ত্রি মনজুরুল ইসলাম (১৮) এবং একই এলাকার মনির শেখের ছেলে নাজমুল ইসলাম (১৮)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় আশিবিঘা কালভার্ট এলাকায় আড্ডা দিতে যাওয়ার পথে মনজুরুলকে লক্ষ্য করে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে দুটি গুলি মনজুরুলের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা…
নিজস্ব প্রতিবেদক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মতপ্রকাশের ক্ষেত্রে নিজেদের কর্মীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ। সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের নিজ প্রতিষ্ঠান ও সরকারবিরোধী বা আপত্তিকর কোনো লেখা প্রকাশ, প্রচার কিংবা শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ প্রতিষ্ঠান ও সরকারকে বিব্রত করে নানা ধরনের লেখা পোস্ট করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সহকর্মীদের নিয়েও আপত্তিকর লেখা পোস্ট করার অভিযোগের কথা উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে এ ধরনের লেখালেখি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশনা জারির পর কোনো কর্মকর্তা বা কর্মচারী…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান, গলা ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা ও চোখ উপড়ে ফেলার চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র “ডেভিড ইমন” গ্রুপের পরিচয় দিয়ে তাঁর হোয়াটসঅ্যাপে ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ টাকা) চাঁদা দাবি করা হয়েছিল। ধার্যকৃত নির্দিষ্ট সময়ে চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা সরাসরি তাঁর ওপর নৃশংস হামলা চালিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। এই মধ্যযুগীয় বর্বরতার পর উল্টো আক্রান্ত চিকিৎসকের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে বিকৃত আনন্দে লেখা হয়, “How do you feel now?” দেশের একজন জ্যেষ্ঠ ও সম্মানিত…
সন্দ্বীপ প্রতিনিধি চাঁদাবাজির প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ। জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামে যাওয়ার অপেক্ষায় ঘাটে অসহায় এক বীর মুক্তিযোদ্ধা। শেষ পর্যন্ত নৌযান না পেয়ে ঘাটেই নিভে গেল তার জীবন। চট্টগ্রামের সন্দ্বীপে গুপ্তছড়া-কুমিরা নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় সময়মতো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে যেতে পারেননি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭০)। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গুপ্তছড়া ঘাটে তার মৃত্যু হয়। সিরাজ উদ্দিন সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের কাসেম মার্কেটসংলগ্ন রহমতেরগো বাড়ির বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, লিভারজনিত অসুস্থতায় মঙ্গলবার রাতে তাকে স্থানীয় গাছুয়া স্বাস্থ্য প্রকল্পে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার সকালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন।…
নাটোর প্রতিনিধি: নাটোরে বিআরটিসির বাস কাউন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বনপাড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বনপাড়া পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ এবং যুবদল কর্মী আসলাম হোসেনকে…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
