- গফরগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
- ‘চোরের ভয়ে’ অন্য এলাকায় নিলেন বাসা, সেখানে স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধ/র্ষণ
- জগন্নাথ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপের ফিনল্যান্ডে ‘ডিনস অ্যাওয়ার্ড’ জয়
- গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, দুই পুলিশ সদস্য আহত
- বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত
- এজলাসে আইনজীবীদের মারামারি, কাঠগড়ায় দাঁড়িয়ে আয়াস চাইলেন ক্ষমা
- আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩
Author: author
নিজস্ব প্রতিবেদক | Info Bangla রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর পুরো পরিবার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় নতুন মোড় ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নির্মম এই হত্যাকাণ্ডের শিকার গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী ও ছোট ছেলে আয়ুশ চক্রবর্তীর লাশ উদ্ধারের পর ঘটনার সময়কাল ও রহস্য নিয়ে জনমনে তৈরি হয়েছে গভীর প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট এবং অনুসন্ধানী তথ্যে দেখা যায়, শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটে শিক্ষক গণপতি চক্রবর্তীর কন্যা আগামী চক্রবর্তীর ফেসবুক আইডি থেকে তাঁর এক বান্ধবীকে ইনবক্সে মেসেজ পাঠানো হয়। বার্তায় তিনি লেখেন—বাড়িতে সারা…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন ও তাঁর ভাই আরিফ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি ও সম্পত্তি দখলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৩ আগস্ট, রোববার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা আমির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে বিস্তারিত তদন্ত পরিচালনা করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। ২০ লাখ টাকা চাঁদা দাবি ও রাতের আঁধারে দোকান লুট মামলার এজাহার অনুযায়ী, বাদী আমির হোসেনের লোহাগাড়ায় অবস্থিত ‘আজিজ কমপ্লেক্স’ নামের চারতলা ভবনের নিচতলার একটি আলমারির দোকান…
অনলাইন ডেস্ক:বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রতিদিন ৫ ঘণ্টা করে লোডশেডিংয়ের সময়সূচি জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। বিদ্যুৎ সরবরাহের স্বল্পতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালযয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ সরবরাহে ঘটতি থাকায় ডিপিডিসি বুয়েট ক্যাম্পাসে সুনির্দিষ্ট শিডিউল অনুযায়ী লোডশেডিং পরিচালনা করছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সূচি অনুযায়ী দিনে ও রাতে মোট ৫ ধাপে এক ঘণ্টা করে এই লোডশেডিং কার্যকর থাকবে: সকাল ৬:০০ টা থেকে ৭:০০ টা (১ ঘণ্টা) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা (১ ঘণ্টা) দুপুর ২:০০ টা থেকে ৩:০০ টা (১ ঘণ্টা) রাত ১২:০০ টা থেকে…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে দাপ্তরিক কোনো অনুমতি ছাড়াই এবং জনগণের চলাচলের বিকল্প ব্যবস্থা না করে একটি জনগুরুত্বপূর্ণ আয়রন ব্রিজের লোহার মালামাল তুলে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয় সাতুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুন আকনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়দের বাধার মুখে এলজিইডি কর্তৃপক্ষ সেতুর বীম ও মালামালের তালিকা (সিজার লিস্ট) তৈরি করে জিম্মায় নিয়েছে। বিকল্প পথ না করেই ব্রিজ উধাওয়ের চেষ্টা: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ গত ২১ আগস্ট উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর তারাবুনিয়া এলাকার এদবর খালের ওপর থাকা পুরোনো আয়রন ব্রিজটির বীমসহ বিভিন্ন মালামাল খুলে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেন।সেতুটি দীর্ঘদিন ধরে উত্তর…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla রাজধানী ঢাকাতেই প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছয়বার বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা এখন আর স্রেফ সাময়িক ভোগান্তি নয়, বরং এক তীব্র নগর সংকটের রূপ নিয়েছে। তবে এই চেনা অন্ধকারই নাগরিক মনে তুলে দিচ্ছে এক গভীর ও আশঙ্কাজনক প্রশ্ন—দেশের মূল প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র ঢাকার যদি এই দশা হয়, তবে মফস্বল কিংবা প্রান্তিক বাংলাদেশের অবস্থা কতটা ভয়াবহ? ঢাকা শহর যেখানে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার শীর্ষ অগ্রাধিকারে থাকে এবং এখানকার পাওয়ার গ্রিডকে সবচেয়ে শক্তিশালী ও সুরক্ষিত রাখার কথা, সেখানে দিনে বারবার লোডশেডিং স্পষ্ট করে দেয় যে সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা এখন কতটা নাজুক সুতোয় ঝুলছে। ঢাকার বুকে ঘনঘন এই…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় তীব্র সার সংকটের মুখে কাঙ্ক্ষিত সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা এক জোট হয়ে ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিলেও বাকি ১৬৪ বস্তা সার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আজ ২৩ আগস্ট, রোববার সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দীর্ঘ অপেক্ষা ও ক্ষোভের বিস্ফোরণ স্থানীয় সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নে মেসার্স শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুলের নামে মোট ১ হাজার ৩২০ বস্তা সার…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla আলোচিত চরমোনাইপন্থী ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা দায়ের করেছেন তাঁর পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলাটি আমলে নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৮ নম্বর বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে আদালতে মামলাটি দায়েরের পর বাদীপক্ষের আইনজীবী ও সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইবরাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন। মামলার নালিশি তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে শরিয়াহ অনুযায়ী হাবিবুর রহমান মিসবাহর সঙ্গে…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla নাটোরের লালপুরে এক লাখ টাকা চাঁদা দাবি ও শারীরিক সম্পর্কের কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় এক নারী উদ্যোক্তার বাড়িতে অগ্নিসংযোগ এবং ফসল কাটার অভিযোগ উঠেছে বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ৬ নম্বর দুয়ারিয়া ইউনিয়নের আহমেদপুর মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী শাহনাজ বেগম নামে এক নারী উদ্যোক্তা লালপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযুক্তরা হলেন একই গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আনছার আলীর ছেলে মো. আশিক হোসেন ও মো. বুলন হোসেন। লিখিত অভিযোগে শাহনাজ বেগম দাবি করেন, বিভিন্ন সময় বিএনপি কর্মী পরিচয়ে আশিক ও বুলন তার কাছে…
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক রোমহর্ষক তাণ্ডব চালিয়েছে মুখোশধারী একদল অস্ত্রধারী। গত শনিবার রাতে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং এলোপাতাড়ি গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করে তারা। এই সন্ত্রাসী হামলায় এক স্কুলশিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী সন্ত্রাসী দল হঠাৎ বাজারের পূর্ব গলি দিয়ে নোয়াখালী-লক্ষ্মীপুর প্রধান সড়কে এসে হাজির হয়। সেখানে তারা কয়েকটি শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চারদিকে আতঙ্ক ছড়িয়ে দেয় এবং নির্বিচারে গুলি ছুড়তে থাকে। দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে আহত ব্যক্তিরা হলেন—স্থানীয় শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিবুজ্জামান (৫৬), দোকান…
ঢাকা: ঢাকাস্থ চীনা দূতাবাসে একটি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলার হুমকি দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী। এই ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে কূটনীতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদার করতে অবিলম্বে বারিধারা এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই দাবি জানান এই জ্যেষ্ঠ সাংবাদিক। পোস্টে উল্লেখ করা হয়, চীনা দূতাবাসে হুমকির ঘটনার পর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে পুলিশ কর্মকর্তারা দেখা করেন। সে সময় রাষ্ট্রদূত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রাষ্ট্রদূত কেন ক্ষুব্ধ হয়েছেন তা পরিষ্কার না হলেও, এর পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে বলে মনে…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
