- গফরগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
- ‘চোরের ভয়ে’ অন্য এলাকায় নিলেন বাসা, সেখানে স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধ/র্ষণ
- জগন্নাথ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপের ফিনল্যান্ডে ‘ডিনস অ্যাওয়ার্ড’ জয়
- গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, দুই পুলিশ সদস্য আহত
- বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
- সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত
- এজলাসে আইনজীবীদের মারামারি, কাঠগড়ায় দাঁড়িয়ে আয়াস চাইলেন ক্ষমা
- আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩
Author: author
চট্টগ্রাম ব্যুরো: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আবেগ ও উৎসবমুখর পরিবেশে বন্দরনগরী চট্টগ্রামে উদযাপিত হলো ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ, শান্তি, মানবতা ও অহিংসার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ। ভোর থেকেই রাস্তায় জনতার স্রোত ২৬ আগস্ট, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-সংলগ্ন আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে ভোর থেকেই চট্টগ্রাম শহর ও বিভিন্ন উপজেলা এবং দেশের দূরদূরান্ত থেকে বাস, ট্রাক, পিকআপে চড়ে ও পায়ে হেঁটে…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় পুলিশ সুপারের (এসপি) বাংলোর বাথরুম থেকে হাবিবুর রহমান (নায়েক) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের স্টেশন রোডস্থ এসপির বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাবিবুর রহমান পুলিশ সুপারের বাসভবনেই কর্তব্যরত ছিলেন।তার বাড়ি নীলফামারী জেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে নিজ স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন হাবিবুর রহমান। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে মনোমালিন্য বা কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ ও অভিমানের বশেই তিনি বাথরুমে প্রবেশ করে আত্মহননের পথ বেছে নেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে…
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে কেন্দ্রে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই দেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ এগিয়ে চলেছে। দলের ভেতরে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’-এর ধারণা বাতিল করে শেখ হাসিনার দিকনির্দেশনা ও ছায়ায় তুলনামূলক কম বিতর্কিত এবং পরীক্ষিত নেতাদের প্রকাশ্য নেতৃত্বে আনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে জেলা, উপজেলা, থানা এবং দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা জানান, শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁর নির্দেশনা অনুসারেই দল পরিচালিত হবে। যদি তিনি দেশে ফিরে কারাবন্দি…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla রংপুরে শিক্ষক গণপতি সরকার ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ চার ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী জয় বিশ্বাসের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিন দফা দাবি উত্থাপন করা হয়। কর্মসূচিতে উপস্থিত আন্দোলনকারীরা রংপুরের এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। আন্দোলনকারীদের ঘোষিত ৩ দফা দাবির মধ্যে রয়েছে— অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থী জয় বিশ্বাস বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, দেশি–বিদেশি চক্রান্তকারীরা শুরু থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সহ্য করতে পারতেন না। বেগম খালেদা জিয়াকেও চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তিনিও শহীদ। স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা ও গণতন্ত্র ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল ভাবনা। মহান নেতৃত্বের স্পর্শেই বিএনপি আজ জনপ্রিয় দলে পরিণত হয়েছে। ভয়ঙ্কর নিপীড়নের পরও বিএনপিকে দমানো যায়নি। নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করার নীতিতে দলটি বিশ্বাসী বলে তিনি উল্লেখ করেন।…
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের ‘এস কে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী পিন্টু দাসসহ তার পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। নিখোঁজ অন্য সদস্যরা হলেন—তার স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম এবং ছোট ছেলে রুপম দাস। বুধবার (২৬ আগস্ট) পিন্টু দাসের নিকটাত্মীয় ও চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উপমা দে বিষয়টি নিশ্চিত করেন। উপমা দে জানান, পিন্টু দাস পরিবার নিয়ে চাঁদপুর শহরে ভাড়া বাসায় থাকতেন। বিভিন্ন কারণে তিনি ঋণগ্রস্ত ছিলেন। সম্প্রতি পাটোয়ারী বাড়ির এক ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন বলেও পরিবারের স্বজনরা জানতে পারেন। এরপর থেকেই তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের দাবি, পিন্টু দাস স্বর্ণের বন্ধকি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।…
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামের এক তরুণীর ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সায়ন পলাতক রয়েছেন। সায়ন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে সায়ন জোরপূর্বক সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢুকেই তিনি ধারালো অস্ত্র দিয়ে স্মৃতির ওপর হামলা চালান…
নিজস্ব প্রতিবেদক: টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ সংবিধানসম্মত হয়নি বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি। একই সঙ্গে এ বিষয়ে সংবাদকর্মীদের সাথে প্রতিমন্ত্রীর সাম্প্রতিক আচরণ নিয়েও তীব্র সমালোচনা করেছে তারা। বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য নন—এমন কোনো ব্যক্তিকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের ক্ষেত্রে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। অন্যদিকে, ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনকারী বা সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকারকারী ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য। এছাড়া ৬৬(২ক) অনুচ্ছেদে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে বিদেশি নাগরিকত্ব ত্যাগের বিষয়টিও সুস্পষ্ট।…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যার ঘটনায় চরম চাঞ্চল্য দেখা দিয়েছে। নিহতের মধ্যে রয়েছেন রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী আগামী চক্রবর্তী। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ শুরু থেকেই দাবি করে আসছে যে চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং লাশের প্রাথমিক সুরতহালে নিহত দুই নারী বা তরুণীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে মরদেহের ময়নাতদন্ত ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত মর্গের ডোমের দেওয়া তথ্যে আগামীর শরীরে ধর্ষণের আলামত পাওয়ার দাবি ওঠায় পুরো ঘটনার নেপথ্য ও তদন্তের দিক নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা ও প্রশ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ভাষ্য অনুযায়ী, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং দুষ্কৃতকারীরা…
নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিয়মতান্ত্রিক আন্দোলনরত শ্রমিকদের ওপর ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ জন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) শেষ বিকেলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিসংলগ্ন বটতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০) নামের পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল লোড-আনলোড (বোঝাই…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
