ফকিরি জীবন যাপন করতেন শেখ হাসিনা !

গণভবনে অতি সাধারণ জীবন যাপন ছিল শেখ হাসিনার

গত ৫ আগস্ট, ২০২৪ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ভাংচুর, লুটপাট, এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়। সেই ধ্বংসাত্মক কর্মকান্ডে রক্ষা পায়নি গণভবনের কোনকিছুই। এমনকি গৃহপালিত পশুপাখি, পুকুরের মাছ, অবস্থানকারীদের পোষাক সহ সবজি পর্যন্ত লুট করে নিয়ে যেতে দেখা যায় বিভিন্ন ছবি এবং ভিডিওতে।

পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গণভবনকে জাদুঘরে রুপান্তর করা হয়। ২০ জানুয়ারি ২০২৬ সেটি পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড.ইউনুস। সেখানে গণভবনের বিভিন্ন অংশের জাদুঘরে রুপান্তর করা ছবি প্রকাশিত হতে দেখা যায়।

তবে সরকারের প্রেস সচিব শফিকুল আলমের ব্যক্তিগত ফেসবুক-এর একটি পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে ভাবনার উদ্রেক সৃষ্টি করেছে। তিনি এই পোস্টে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর শয়নকক্ষ এবং আসবাবপত্রের কয়েকটা ছবির সাথে নিজের ছবিও পোস্ট করেছেন। সেগুলো দেখার পর থেকেই প্রশ্ন উঠেছে দীর্ঘ সময় ক্ষমতায় থেকে হাজার, লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ অভিযুক্ত ব্যক্তির আসবাবপত্র এমন হওয়াটা কি সম্ভব? তাহলে কি অতি সাধারণ জীবন যাপন করতেন শেখ হাসিনা?

সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি লিখেন- গন ভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেড রুমের খাট এবং আরো কিছু আসবাবপত্রের ছবি দিয়ে প্রেস সচিব শফিক একটি স্ট্যাটাস দিয়েছেন !

শফিক তার রুচি শিক্ষা চিন্তাধারা এবং পারিবারিক শিক্ষা অনুযায়ী যা বুঝেছেন তাই বলেছেন। কিন্তু আমি ভাবছি অন্য কথা –

১৫ বছরের একছত্র শাসন, সীমাহীন ক্ষমতা, ১৫ লাখ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ! অথচ আসবাব পত্র দেখে মনে হচ্ছে ফকিরি জীবন যাপন করতেন শেখ হাসিনা ! অনেকের কাজের লোকদের বাসা বাড়িতেও এরচেয়ে ভালো আসবাবপত্র আছে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *