নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। জামাত-শিবিরের ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে এভাবে ঝুলিয়ে চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে স্থানীয়রা ফ্লাইওভারের ওপর ঝুলন্ত একটি মরদেহ দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
নিহত কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। তার সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীরা দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফ্লাইওভারের ওপর ঝুলিয়ে রাখা হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আকবর শাহ থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

