রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন ও দখলমুক্ত ঘোষণা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে উপজেলা কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে দখলমুক্ত করে শুভ উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের প্রত্যক্ষ নির্দেশনায় এবং তত্ত্বাবধানে এই কার্যালয়টির কার্যক্রম পুনরায় শুরু করা হয়। দীর্ঘদিন পর কার্যালয়টি নেতাকর্মীদের জন্য উন্মুক্ত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

​কার্যালয়টি উদ্বোধনের সময় নেতাকর্মীরা জানান, মিতুল হাকিমের বলিষ্ঠ নেতৃত্বে পাংশা উপজেলা আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। দলীয় কার্যালয়টি চালু হওয়ার ফলে সাধারণ মানুষ ও কর্মীরা এখন থেকে সরাসরি দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ ও সাংগঠনিক আলোচনা করতে পারবেন।

​উল্লেখ্য, ৫ই আগস্টের পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক এলাকায় দলীয় কার্যালয়গুলো স্থবির হয়ে পড়েছিল। পাংশায় এই কার্যালয়টি পুনরায় চালু হওয়াকে রাজবাড়ী-২ আসনের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *