​রাজধানীর রাস্তায় হা/মলার শিকার অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​রাজধানীর রাস্তায় ভয়াবহ হামলার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

​মনিরা মিঠু জানান, বৃহস্পতিবার প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তি তাদের গাড়ির পেছনে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। পরবর্তীতে গাড়ি থেকে নেমে তার বড় ছেলে উপন্যাসকে রাস্তার ওপর নির্মমভাবে পিটিয়ে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা।

​ঘটনার বর্ণনা দিয়ে মনিরা মিঠু ফেসবুকে একটি গাড়ির ছবি শেয়ার করে লিখেছেন, “কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়াবহ গতিতে ধাক্কা দেয়। এরপর দুইজন লোক আমার বড় ছেলে উপন্যাসকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।”

​শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। অভিনেত্রী অভিযোগ করেন, তার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও ধারণ করেছে ওই অপরাধীরা।

​এই ঘটনার পর থেকেই বিনোদন অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই মনিরা মিঠুর ছেলের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *