নিজস্ব প্রতিবেদক: 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ আওয়ামী লীগের সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামিল হোসেন, সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু, চরমন্তাজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ খান সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা তন্ময় হক রোহান, সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম হোসেন ফরহাদ এবং লোকমান হোসেন প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বলেন, পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. মহিববুর রহমান মহিবের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় তাদের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সময় নেতাকর্মীরা আগামীতে দলীয় নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে যেকোনো আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version