নিজস্ব প্রতিবেদক | অনলাইন নিউজ ডেস্ক প্রকাশিত:
০৩ জুলাই, ২০২৬
মামলা, হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ‘আইন সহায়ক পরিষদ’ গঠন করা হয়েছে। দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সিনিয়র এডভোকেট জনাব মোহাম্মদ মনসুরুল হক চৌধুরীকে আহ্বায়ক এবং আপিল বিভাগের এডভোকেট জনাব মো: নুরনবী-বুলবুলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের যে সকল নেতাকর্মী রাজনৈতিক মামলা, হামলা এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রয়োজনীয় আইনী সুরক্ষা ও সহযোগিতা প্রদান করাই এই পরিষদের মূল লক্ষ্য।
দলীয় সূত্রে জানা গেছে, সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী আইনী জটিলতা বা রাজনৈতিক মামলার মুখোমুখি হচ্ছেন, তাদের পাশে দাঁড়াতে সভানেত্রী শেখ হাসিনা এই বিশেষ পরিষদ গঠনের নির্দেশনা দেন। নবগঠিত এই পরিষদ দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনী সহায়তা কার্যক্রম শুরু করবে।
