নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আধুনিক জীবনযাত্রা, দূষণ আর সঠিক পরিচর্যার অভাবে চুল পড়া এবং চুলের রুক্ষতা এখন সাধারণ সমস্যা। এই পরিস্থিতিতে চুলের হারিয়ে যাওয়া প্রাণ ফেরাতে অনন্য এক প্রাকৃতিক উপাদান হতে পারে কাঁচা ডিম। চিকিৎসাবিদ ও রূপবিশেষজ্ঞদের মতে, ডিম কেবল শরীরের অভ্যন্তরীণ পুষ্টিই জোগায় না, বরং বাহ্যিক রূপচর্চায়, বিশেষ করে চুলের যত্নে এর কার্যকারিতা অতুলনীয়।নির্জীব ও রুক্ষ চুলে প্রাণ ফেরানোর পাশাপাশি চুল পড়া বন্ধ করতে কাঁচা ডিমের হেয়ার প্যাক দারুণ কার্যকর।
ডিমে থাকা প্রচুর পরিমাণ প্রোটিন, ভিটামিন এবং খনিজ উপাদান চুলের গোড়া শক্ত করে এবং মাথার ত্বকের পুষ্টি নিশ্চিত করে। নিয়মিত কাঁচা ডিমের প্যাক ব্যবহার করলে চুল হয়ে ওঠে প্রাকৃতিকভাবে নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।বিশেষজ্ঞরা জানান, বাজারে নানাবিধ রাসায়নিক পণ্যের ভিড়ে ঘরোয়া উপায়ে ডিমের তৈরি হেয়ার প্যাক ব্যবহার করা অনেক বেশি নিরাপদ ও সাশ্রয়ী। চুলের ধরন অনুযায়ী ডিমের কুসুম বা সাদা অংশের সাথে সামান্য লেবুর রস, টক দই কিংবা অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগালে অল্প দিনেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব। কন্ডিশনার হিসেবেও ডিমের জুড়ি মেলা ভার, যা চুলের উজ্জ্বলতা এক ধাক্কায় বাড়িয়ে দেয় কয়েকগুণ।
তাই কৃত্রিম প্রসাধনীর ওপর নির্ভরতা কমিয়ে চুলের প্রাকৃতিক সৌন্দর্য ও স্বাস্থ্য ধরে রাখতে নিয়মিত ডিমের হেয়ার প্যাক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন রূপবিশেষজ্ঞরা।

