- ৬২টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত: ঢাকাসহ দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের কবলে জনজীবন
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর আজ
- সেপ্টেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নতুন কমিটি: গুরুত্বপূর্ণ দায়িত্বে জয়, সম্পাদক পদে আসছে চমক
- এখন আর কার কাছে যাব?’—জামিন শুনানি প্রত্যাহার চেয়ে ট্রাইব্যুনালে দীপু মনি
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- আদানির চেয়ে ইউনিটে ১০ টাকা বেশি: চীন থেকে ২৫ টাকায় বিদ্যুৎ কেনা নিয়ে প্রশ্ন
- হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে মাদারীপুরের পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক
- গণপতি পরিবার হত্যাকাণ্ড: নেপথ্যে সাজানো নাটক নাকি গভীর ষড়যন্ত্র?
Author: author
ঢাকা, সোমবার (৬ এপ্রিল): ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত এ বিষয়ে একটি রুল জারি করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার। মামলার বিবরণে জানা যায়, গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় তামান্না জেসমিন রিভা ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন জনসম্মুখে অনুপস্থিত থাকার পর ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।…
যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ওয়ান-ইলেভেনের সময়কার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ওয়ান-ইলেভেন সময়কার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে ঘিরে বিভিন্ন গুরুতর অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের ভিত্তিতে তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়ান-ইলেভেন (২০০৭-০৮) সময় তিনি নির্বাচন কমিশনের প্রভাবশালী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, সে সময় তিনি সেনাসমর্থিত তৎকালীন ক্ষমতাকেন্দ্রের প্রতিনিধিত্ব করে নির্বাচন কমিশনের কার্যক্রমে প্রভাব বিস্তার করতেন এবং বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। এছাড়া বিএনপিকে বিভক্ত…
কুয়াকাটায় ইয়াবাসহ শ্রমিকদল সহ সভাপতি আটক কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন নগরী কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে এবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন বিএনপির অঙ্গসংগঠন শ্রমিকদলের এক নেতা। ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছেন কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহসভাপতি জাকির (৪৪), যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাকিরের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাস্থলেই তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। একই অভিযানে আটক হয়েছেন দুলাল (৪০) নামের আরও এক ব্যক্তি।…
অনলাইন ডেস্ক :অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া কোনো চুক্তি কিংবা অর্থনৈতিক, ব্যাংকিং ও এনবিআর-সংক্রান্ত আলোচনায় তাকে কখনোই অংশ নিতে ডাকা হয়নি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসব বিষয় তার দায়িত্বের আওতার বাইরে ছিল। তাই এসব বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট উপদেষ্টাদের নিয়েই আলোচনা করতেন। তিনি আরও জানান, মূলত আইন, রাজনৈতিক ও সংস্কারসংক্রান্ত বিষয়গুলোতেই তাকে ডাকা হতো। বড় বড় ইস্যুতেও প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়েই বৈঠক করতেন প্রধান উপদেষ্টা।
আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত বক্তব্যকে ঘিরে আবারও কঠোর অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বাংলাদেশি আলোচিত ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর আগে একই কারণে ভিসা বাতিল করা হয় জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারির। জানা গেছে, অস্ট্রেলিয়ায় একটি ধর্মীয় সফরে অংশ নেওয়ার কথা ছিল শায়খ আহমাদুল্লাহর। তবে তার পূর্ববর্তী কিছু বক্তব্য—বিশেষ করে সংখ্যালঘু ও ইহুদিবিরোধী মন্তব্য নিয়ে বিতর্ক—নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তীতে এসব বিষয় বিবেচনায় নিয়ে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মিজানুর রহমান আজহারির ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ সামনে আসে। তার কিছু পুরোনো বক্তব্য অস্ট্রেলিয়ার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক…
মো: মঞ্জুরুল হক লেখক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ও অস্থির অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রক্রিয়া সামনে এগোচ্ছে—এমন একটি বাস্তবতা শুধু একটি দলের জন্য নয়, বরং গোটা রাজনৈতিক ব্যবস্থার জন্যই গভীর তাৎপর্য বহন করে। প্রশ্ন উঠছে—একটি ঐতিহাসিক ও বৃহৎ জনভিত্তিসম্পন্ন দল কীভাবে এই সংকট মোকাবিলা করবে? আদৌ কি তাদের ফিরে আসার পথ খোলা আছে? নিষেধাজ্ঞার প্রেক্ষাপট ২০২৫ সালের ১২ মে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে, ফলে ২০২৬ সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণের পথও বন্ধ হয়ে…
স্টাফ রিপোর্টার | পটুয়াখালী | চাঁদা না দেওয়ায় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটির এক নেতার দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে এবং পরবর্তীতে তাকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে। রবিবার (৫ এপ্রিল) জেলা শহরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা। তিনি অভিযোগ করেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. ফিরোজ আলমের নির্দেশে গত ২৫ মার্চ তার ওপর সশস্ত্র হামলা চালানো হয়। ঘটনাটি চাঁদার দাবিকে কেন্দ্র করে ঘটে বলে দাবি করেন তিনি। হামলায় তিনি গুরুতরভাবে আহত হন এবং…
নিজস্ব প্রতিবেদক: সীমান্তের কাঁটাতার কি শুধু ভূখণ্ডই ভাগ করে? নাকি ভাগ করে দেয় প্রাণ আর প্রিয়জনের শেষ স্পর্শকেও? সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে গত চার দিন ধরে পড়ে থাকা সাদ্দাম হোসেনের নিথর দেহটি আজ সেই প্রশ্নই তুলছে বারবার। ওপারে পড়ে আছে একটি প্রাণহীন শরীর, আর এপারে থমকে আছে একটি পরিবারের আর্তনাদ। অন্ধকারের সেই যাত্রা: গত বুধবার ঘর থেকে বেরিয়েছিলেন কোম্পানীগঞ্জের লামাগ্রামের যুবক সাদ্দাম। সাথে ছিল আরও তিন বন্ধু। পরিবারের কেউ জানতেন না, এই যাত্রাই হবে সাদ্দামের শেষ যাত্রা। শুক্রবার রাতে যখন সঙ্গী আবু বক্কর ফিরে এসে খবর দিলেন, তখন জানা গেল—সাদ্দাম আর নেই। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বিদেশের মাটিতেই থেমে গেছে…
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর শহর রোববার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয়। ১৪৪ ধারা জারির পরও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মিছিল ঘিরে পুলিশ, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজও রয়েছেন। ঘটনাটি ঘটে শহরের চকবাজার জামে মসজিদের সামনে—যেখানে বিকেল গড়াতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মুহূর্তেই তা সহিংস রূপ নেয়। শনিবার রাতের একটি তুচ্ছ কথা-কাটাকাটি থেকেই মূলত পরিস্থিতির সূচনা। বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম ও ছাত্রদল সংশ্লিষ্ট আকবর হোসেন মুন্নার মধ্যে বিরোধ হাতাহাতিতে গড়ায়। এতে ফাহিম আহত হন। এর প্রতিবাদে রোববার বিকেলে উভয়…
অনলাইন ডেক্স : বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-কে ঘিরে আবারও তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিদেশি অনুদানের অর্থ ব্যবহারে গুরুতর অনিয়ম ও আত্মসাতের অভিযোগ নতুন করে সামনে আসায় রাজনৈতিক অঙ্গনসহ সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। “২০০ কোটি টাকা আত্মসাৎ”—টকশোতে বিস্ফোরক দাবি, সম্প্রতি একটি অনলাইন টকশোতে জ্যেষ্ঠ সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী সরাসরি অভিযোগ করেন, নরওয়ের উন্নয়ন সংস্থা Norad-এর দেওয়া প্রায় ২০০ কোটি টাকার অনুদানের একটি অংশ ড. ইউনূস আত্মসাৎ করেন। টকশোটি সঞ্চালনা করেন রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুরুল আলম পান্না। আলোচনায় দাবি করা হয়, অনুদানের অর্থ গ্রামীণ ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হয়—যেখানে ছিল না…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
