নিজস্ব প্রতিবেদক | টাংগাইল
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনকে (রাবন) এর বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।
মামলার বিবরণ ও ধর্ষণের শিকার ওই তরুণীর (২২) সাথে আলাপ করে জানা যায়, গত ১ এপ্রিল এবং ১ ফেব্রুয়ারি দুই দফা তিনি ধর্ষণের শিকার হন। প্রথম দিন ধর্ষণের দৃশ্য দুলারের সহযোগী উপজেলা ছাত্রদলের স্হগিত কমিটির সভাপতি রোমান আহমেদক মুঠোফোনে ভিডিও ধারণ করেন।
গত ৩ এপ্রিল ওই তরুণী গোপালপুর থানায় মামলা করতে যান কিন্তু পুলিশ তখন মামলা নেয়নি। পরে ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই তরুণী নিজে বাদি হয়ে মামলা দায়ের করেন। আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। পরে গোপালপুর থানা পুলিশ গত ১৫ এপ্রিল মামলাটি রেকর্ড করেন।
ওই তরুণীর অভিযোগ, আসামীরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাকে নানা ভাবে হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

