- অসুস্থ ও বার্ধক্যে কারাবন্দি মোহাম্মদ লতিফ হোসেনের মুক্তির দাবি, মানবিক বিবেচনার আহ্বান
- শেখ হাসিনার নিরাপত্তা ও ‘প্রহসনের রায়’ বাতিলের দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের
- কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০, আট জনই একই পরিবারের
- ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
- গফরগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
- ‘চোরের ভয়ে’ অন্য এলাকায় নিলেন বাসা, সেখানে স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধ/র্ষণ
- জগন্নাথ হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপের ফিনল্যান্ডে ‘ডিনস অ্যাওয়ার্ড’ জয়
- গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, দুই পুলিশ সদস্য আহত
Author: author
নিজস্ব প্রতিবেদক | Info Bangla দেশে নারী ও শিশু নির্যাতনের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের তথ্যে। শুধু ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১,১০০ জন নারী ঢামেক হাসপাতালে এসেছেন। শনিবার (৬ জুন) রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমান এ তথ্য জানান। উক্ত গোলটেবিল বৈঠকে দেশের বর্তমান নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি এবং এর প্রতিকার নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে অংশ নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন শিশুদের নৈতিক শিক্ষা পরিবার থেকেই শুরু করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অন্যদিকে, ডেপুটি স্পিকার কায়সার কামাল শিশু সুরক্ষায় সমাজের সব…
বিশেষ প্রতিবেদক | ঢাকা আন্তর্জাতিক কূটনীতির চাণক্য চালে শেষ পর্যন্ত রক্ষণাত্মক অবস্থানে যেতে বাধ্য হচ্ছে বিএনপি। ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে আগামী সংসদ অধিবেশনেই বিল আসতে পারে—এমন জোর গুঞ্জন এখন রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। সংশ্লিষ্ট মহলের মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসে বিশ্বমঞ্চে গণতন্ত্র ও বাকস্বাধীনতার সবক দেওয়ার নৈতিক দায়বদ্ধতা এবং ভারতের চতুর ‘ওয়ার্ক-এরাউন্ড’ (Work-around) ডিপ্লোমেসির বেড়াজালে পড়েই বিএনপি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে গণতন্ত্র অসম্ভব। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির টেকনোক্র্যাট নেতা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিয়ম অনুযায়ী, বিশ্বমঞ্চে সভাপতির ভাষণে তাকে গণতন্ত্রের উন্নয়ন, মানবাধিকার…
নিজস্ব প্রতিবেদক | ইনফো বাংলা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক মহলের কিছু কূটনৈতিক ও বিশ্লেষণধর্মী পর্যবেক্ষণ। বিভিন্ন সূত্রের দাবি, আওয়ামী লীগের ওপর আরোপিত রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা নিয়ে বৈশ্বিক পর্যায়ে নীরব কূটনৈতিক পুনর্মূল্যায়ন শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অংশীদাররা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে। এর অংশ হিসেবেই নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। একজন দক্ষিণ এশিয়া বিষয়ক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসের চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) ভোরে ঘটা এই দুর্ঘটনায় আরও দুই বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, সকাল ছয়টার দিকে মহাখালীর আমতলী এলাকায় ভাটি বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়। এতে বাসের চালকের সহকারীসহ তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সকাল পৌনে আটটার দিকে হাসপাতালের কর্তব্যরত…
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: মহিপুরের প্রশাসনিক ভবিষ্যৎ ও উপজেলা গঠন নিয়ে কথা বলায় এক জ্যেষ্ঠ সাংবাদিককে ফেসবুকে প্রকাশ্য ‘গণধোলাই’ দেওয়ার হুমকিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা উপকূলীয় অঞ্চল। বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিলকে দেওয়া এই হুমকির পর স্থানীয় সচেতন মহল, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার নেপথ্যে থাকা অভিযুক্ত নেতার অতীতের নানা ‘অন্ধকার’ কর্মকাণ্ড নিয়ে এখন এলাকা জুড়ে বইছে সমালোচনার ঝড়। অভিযোগ উঠেছে, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী নেতা পরিচয়দানকারী মো. আল-আমিন হাওলাদার মামুন ওরফে কালা মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সাংবাদিক নাবিলকে টার্গেট করে একটি উসকানিমূলক পোস্ট দেন। অত্যন্ত আপত্তিকর…
অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং পরবর্তী মামলার বাদী হওয়া নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এবার এই ইস্যুতে নীরবতা ভেঙে সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তার বোন মাসুমা হাদি। পরিবারের কাউকে না জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের কীভাবে এবং কার অনুমতিতে এই হত্যা মামলার বাদী হলেন, তা অবিলম্বে পরিষ্কার করার দাবি জানিয়েছেন তিনি। আজ (শুক্রবার, ৫ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে মাসুমা হাদি তার ভাইয়ের চিকিৎসা, মামলা এবং পরিবারের বিরুদ্ধে চলা নানা ‘নোংরা ষড়যন্ত্রের’ বিস্ফোরক তথ্য সামনে আনেন। ‘আমরা থাকতে জাবের কেন সই করবে?’ ফেসবুক পোস্টে মাসুমা…
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আল-মানার হাসপাতালে ডেকে নিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে (১১) বলাৎকারের অভিযোগে রিমন নামে ওই হাসপাতালের এক ওয়ার্ডবয়কে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৫ জুন) সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আল-মানার হসপিটালের ৩য় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। পরে রাতে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আটককৃত রিমন লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ড মজুপুর এলাকার মো. সেলিমের ছেলে বলে জানা গেছে। ভুক্তভোগী কিশোরের মা জানান, হাসপাতালের পাশেই তাদের বাড়ি। তার সন্তানটি বুদ্ধিপ্রতিবন্ধী। প্রায় সময়ই সে নামাজ পড়তে বের হতো…
নিজস্ব প্রতিবেদক, সাভার (আশুলিয়া): সাভারের আশুলিয়ায় সিসি ক্যামেরা বসিয়ে অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে ঢাকা জেলা ছাত্রদলের এক নেতাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ টাকা এবং নজরদারির কাজে ব্যবহৃত সিসি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে ইয়াবা ৩,৮০০ পিস, হেরোইন১০০ গ্রাম,নগদ টাকা ২৫,৯১০ টাকা (মাদক বিক্রির), ৫টি সিসি ক্যামেরা ও ২টি মোবাইল ফোন আটকৃতরা হলেন ঢাকা জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাগর হোসেন বাবু,পেশাদার নারী মাদক ব্যবসায়ী সুমনা আক্তার সহ মোট ৪ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় ‘এসবি সুপার ডিলাক্স’ নামের বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় এক ভয়াবহ প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। পরে বাসের চালক ও তাঁর সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার…
নিজস্ব প্রতিবেদক | Info Bangla প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগারের জেলার শিরিন আক্তার জানান, সন্ধ্যায় পৌঁছানো জামিনের কাগজপত্র যাচাই শেষে রাত ১০টা ৮ মিনিটে আইভীকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় মুক্তিতে আর বাধা ছিল না। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কারাগার ত্যাগ করেন। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাত উল ফরহাদ বলেন, হাইকোর্টের…
- InfoBangla.news একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দেশ-বিদেশ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন এবং চলমান গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সর্বশেষ আপডেট দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়। আমাদের লক্ষ্য হলো পাঠকদের কাছে সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্যনির্ভর প্রতিবেদন এবং পাঠকের আস্থা বজায় রেখে আমরা ২৪/৭ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
সর্বশেষ সংবাদ
আমাদের সম্পর্কে
সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন
দেশ-বিদেশ, রাজনীতি, খেলাধুলা ও ব্রেকিং নিউজের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনার ইমেইলে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।
যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news
© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।
